Saturday, April 4, 2026

পোষ্য-বান্ধব পুজোমণ্ডপ উদ্বোধনে ক্যামফার, মলি, লিজা ও ডিঙ্কি

Date:

Share post:

রবিবাসরীয় মহালয়ার সন্ধ্যায় ইতিহাসের সাক্ষী থাকল শহর কলকাতা। বিধান সরণির অ্যাটলাস ক্লাবের পুজো উদ্বোধনে হাজির ক্যামফার, মলি, লিজা ও ডিঙ্কি। কিন্তু এরা কারা! এরা প্রত্যেকেই কলকাতা পুলিশের ডগ স্কোয়ার্ডের সক্রিয় সদস্য।

এবারের পুজোর অন্যতম আকর্ষণ ছিল বিধান সরণির অ্যাটলাস ক্লাবের পুজো। তারা আয়োজন করেছে পোষ্য বান্ধব পুজোর। আর সেখানেই মহালয়ার দিন সেই পুজোর উদ্বোধনে হাজির হল ক্যামফার, মলি, লিজা ও ডিঙ্কি৷

কলকাতা পুলিশের ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে, ‘মহালয়ার সন্ধ্যায় এক অতি বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত মলি, ক্যামফর, লিজা, ও ডিঙ্কি। আপনারা হয়তো এদের চেনেন না, কিন্তু এরা সকলেই আমাদের ডগ স্কোয়াড-এর সদস্য। যে অনুষ্ঠানে তারা প্রধান অতিথি হয়ে যায়, তা হল কলকাতার প্রথম পোষ্য বান্ধব দুর্গাপুজোর উদ্বোধন, সৌজন্যে বিধান সরণি অ্যাটলাস ক্লাব। এবং এই প্রথম কোনও দুর্গাপুজোয় অংশগ্রহণ করল আমাদের ‘ডগ স্কোয়াড’। আপনাদের জন্য রইল কিছু মুহূর্তের ছবি, যাতে আমাদের সহকর্মীদের আনন্দ ভাগ করে নিতে পারেন আপনারাও।’

আরও পড়ুন- Tripura: চাকরিচ্যুত ১০,৩২৩ শিক্ষকের মিছিলে পুলিশের লাঠি, আহত বহু


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...