Thursday, June 25, 2026

লড়াই সংগ্রামের আরেক নাম বুল্টি রায়, স্বপ্ন দেশের হয়ে পদক জয়

Date:

Share post:

সুমন করাতি,হুগলি : লড়াই সংগ্রামের আরেক নাম বুল্টি রায়। তারকেশ্বর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বুল্টি। ছয় বছর বয়স থেকে অ্যাথলেটিক্সে আসা তাঁর। স্বপ্নের দৌঁড়ে এসে একাধিক সাফল্য এসেছে বুল্টির ঝুলিতে। বুল্টির স্বপ্ন আগামী দিনে দেশের হয়ে সোনার পদক জয় করা।

ক্ষেতমজুর পরিবারের মেয়ে বুল্টি রায়। মেয়ের খেলার প্রতি ভালোবাসা দেখে চাষের গরু বিক্রি করে বুল্টিকে অনুশীলনের জুতো কিনে দিয়েছিলেন বুল্টির বাবা।  তারপর একাধিক সাফল্যও পেয়েছেন বুল্টি। এরপর আর থামানো যায়নি বুল্টিকে। বুল্টির সাফল্যের ঝুলিতে আসে একের পর এক পদক, ট্রফি, মানপত্র।

তারকেশ্বরের অ্যাথিলেটিক কোচ শিবপ্রসাদ ধারার কাছে প্রশিক্ষন নিয়ে জেলা থেকে রাজ্যস্তরে দৌড় প্রতিযোগিতায় স্থানাধিকারী হয়েছেন বুল্টি। ২০১৭ সালে রাজ্যস্তরে ৪০০ মিটার হার্ডেলস-এ প্রথম স্থান অধিকার করে। এরপর ২০২১ সালে ৩৬ তম স্টেট মাস্টার্স অ্যাথলেটিক্স মিট- এ ১০০ মিটার, ২০০ মিটার, ৪০০ মিটারের দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বুল্টি। এরপর ওই বছরই চেন্নাই তে ‘মাস্টার্স অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়া’ সংস্থার পক্ষ থেকে জাতীয় স্তরে অংশগ্রহণ করে ২০০ মিটার, ৪০০ মিটার দৌড় ও ৪০০ মিটার হার্ডলসে চ্যাম্পিয়ন হয় ৩০ বছরের বুল্টি। এছাড়া ওই বছর সল্টলেকে সাইয়ের মাঠে রাজ্য মিটে ৪০০ মিটার হার্ডলসে সিনিয়র বিভাগে সোনা অর্জন করে। বুল্টির এবার স্বপ্ন দেশের নাম উজ্জ্বল করা। দেশের হয়ে সোনা জয় করা।

স্বপ্ন বড় হলেও, রাস্তাটা কঠিন। ২০১০ সালে বিয়ে করেন সন্তোষ রায় নামে এক ট্রেন হকারকে। দিনমজুর স্বামী ও দুই সন্তানকে নিয়ে ছোট্ট প্লাস্টিকের ছাউনি দেওয়া জীর্ন ভাড়া বাড়িতে কষ্টে বাস করছে বুল্টি। বাড়ির জানালায় লাগানো রয়েছে কাগজের পিচবোর্ড। প্রতিযোগিতায় পাওয়া ট্রাফিতে পড়েছে মাকড়সার জাল, অগুনতিক পদকে পড়েছে মরচে। সংসার সামলে, সন্তানদের পড়াশুনা করিয়ে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছে বুল্টি। স্বপ্ন একটাই, আগামীদিনে ক্রীয়াবিদ পিটি উষা হয়ে দেশের হয়ে পদক অর্জন করা। তাই আধপেটা খেয়ে সংসার সামলে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছে বুল্টি।

আরও পড়ুন:ম‍্যাচের আগেরদিন রাতে ছিলেন অসুস্থ, চিকিৎসকের কাছে ইঞ্জেকশনও চান সূর্যকুমার

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...