Tuesday, March 31, 2026

পুজোর মরশুমে দুষ্কৃতীদের হামলায় উত্তপ্ত কামারহাটি

Date:

Share post:

পুজোর মুখে উত্তপ্ত উত্তর ২৪ পরগণার কামারহাটি। দুষ্কৃতীদের সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। চলে গুলিও। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাজির হয়েছে বিশাল পুলিশবাহিনী। এলাকাজুড়ে চালানো হচ্ছে নজরদারি।

আরও পড়ুন:নিহত অনুপম দত্তের বাড়িতে কামারহাটির বিধায়ক, বললেন, মর্মান্তিক ঘটনা

অভিযোগ, রবিবার রাত রাত দশটা নাগাদ সাগর দত্ত হাসপাতালে স্থানীয় তৃণমূল নেতার উপরে হামলা চালানো হয়। তাঁদের তিনজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। তাঁদের অভিযোগ, বেশ কয়েকজন দুষ্কৃতী কামারহাটির  তিন নম্বর ওয়ার্ড ঘিরে ফেলে। এরপর ওই তৃণমূল নেতা ও তাঁর সহযোগীদের ওপর হামলা চালায়। শুধু তাই নয় এলাকাতেও ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কামারহাটি।খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় কামারহাটি এবং বেলঘরিয়া থানার বিশাল পুলিশবাহিনী। ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে উৎসবের মরশুমে এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে ।

পুলিশের তরফে খবর, আচমকা কেন এমন ঘটনা ঘটল, কেনই বা গুলি চালানো হল, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

Related articles

ক্রিকেটের সঙ্গে মোমোর মেলবন্ধন, আইপিএলের মরশুমে ‘ইন্ডিয়ান মোমো লিগ’

আইপিএলের মরশুমে গ্রাহকদের আর্ষকণ করতে নয়া উদ্যোগ নিল ওয়াও মোমো(Wow Momo)। সর্বভারতীয় ক্যাম্পেইন হিসাবে ‘ইন্ডিয়ান মোমো লিগ (Indian...

বিজেপির প্রার্থী তালিকায় শান্তনুর স্ত্রী, বাংলার ভোটে বাগদায় লড়াই বৌদি বনাম ননদের 

রাজ্যের সব বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিতে হিমশিম খেতে হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে (BJP)। দফায় দফায় তালিকা প্রকাশ করেও...

ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা! CEO অফিসের সামনে বিএলও-বিজেপি ধস্তাধস্তিতে উত্তেজনা

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (ECO) অফিসে ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা দিতে এসে হাতনাতে ধরা পড়লেন বিজেপি (BJP)...

বেশ রাজকীয় লাগছে আমার: মৃত্যুর পরের দৃশ্য নিজেই লিখেছিলেন রাহুল!

ঠিক বিয়াল্লিশেই জলে ডুবে মৃত্যু! আর তার বহু আগেই ২০১৮ সালে নিজের মৃত্যুর অভিজ্ঞতা নিজেই লিখেছিলেন রাহুল। ইতিমধ্যেই...