Saturday, April 4, 2026

পুজোর মরশুমে মার্কিন মুলুক থেকে ইডির তলবে কলকাতায় হাজিরা পার্থর জামাইয়ের

Date:

Share post:

পুজোর মুখেই সুদূর মার্কিন মুলুক থেকে কলকাতায় এলেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। তবে পুজো দেখতে নয়।এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তলবে সোমবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে এসেছেন আমেরিকা নিবাসী কল্যাণময়।

আরও পড়ুন:আদালতে মুখ পুড়ল CBI-এর, সুবীরেশের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

এর আগেও এসএসসি নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যকে দু’বার তলব করেছিল ইডি। ১৭২ পাতার চার্জশিটে এমনটাই দাবি ইডি।  তবে সেই সমন পৌঁছয়নি কল্যাণময়ের কাছে। কিন্তু কেন এই তলব?  ইডি-র চার্জশিটে লেখা হয়েছে, পিংলায় পার্থ চট্টোপাধ্যায়ের প্রয়াত স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের নামে যে ইন্টারন্যাশনাল স্কুল রয়েছে সেখানে নগদ ১৫ কোটি টাকা বিনিয়োগ হয়েছিল। সেই স্কুলের অন্যতম ডিরেক্টর কল্যাণময়।আর সেনিয়েই তাঁকে জিজ্ঞাসবাদ করা হচ্ছে।

প্রসঙ্গত, এসএসসি নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করার পর একাধিক তথ্য ইডির হাতে এসেছে ৷ যেখানে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর মেয়ে ও জামাইয়ের নাম উঠে এসেছে ৷ পার্থর বাড়ি থেকে যে নথি এবং কম্পিউটার হার্ডডিস্ক ইডি বাজেয়াপ্ত করেছে, সেখানে মেয়ে সোহিনী ভট্টাচার্য এবং জামাই কল্যাণময় ভট্টাচার্যের নাম বেশ কিছু বিষয়ে উঠে আসছে বলে ইডি সূত্রে খবর। এরপরই সোহিনী এবং কল্যাণময়কে একাধিকবার ইডি আধিকারিকরা ফোন করেছিলেন ৷ কিন্তু তাঁরা ফোন ধরেননি বলে অভিযোগ ৷ তারপর বাধ্য হয়েই তাঁদের ই-মেল করা হয়েছে ৷ কিন্তু, সেই ই-মেলের জবাবও পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে এবং জামাই দেননি বলে সিজিও কমপ্লেক্সের ইডি দফতর সূত্রে খবর। প্রসঙ্গত, সোহিনী এবং তাঁর স্বামীর কল্যাণময় ভট্টাচার্যের সঙ্গে মার্কিন মুলুকেই থাকেন ৷তবে তৃতীয় নোটিসে টেক্সাস থেকে কলকাতায় এলেন পার্থর জামাই।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...