Thursday, June 4, 2026

প্রাথমিকে ৩৯২৯টি শূন্যপদেই নিয়োগের নির্দেশ আদালতের

Date:

Share post:

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার গুরুত্বপূর্ণ রায় দিল কলকাতা হাইকোর্ট। বিভিন্ন কারণে যেসব চাকরিপ্রার্থী আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাদের জন্য পুজোর মুখে  সুখবর দিলেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। আদালতের নির্দেশ, প্রাথমিকে ৩৯২৯টি শূন্যপদেই নিয়োগ করতে হবে। প্রসঙ্গত, ২০২০ সালে প্রাথমিকে নিয়োগের পর এখনও ৩৯২৯টি খালি পদ পড়ে রয়েছে। সেইসব পদে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে আদালত। এখনও চার হাজারের বেশি প্রার্থী রয়েছেন যারা ওই শূন্যপদে নিয়োগের জন্য অপেক্ষা করে রয়েছেন। তাদের মধ্যে নথি খতিয়ে দেখে ওইসব পদ নিয়োগ করতে হবে।

প্রসঙ্গত, ২০১৪ সালের টেট-এর পর দুবার নিয়োগ হয়। একটি ২০১৬ সালে। সেবার ৪২হাজার শিক্ষক নিয়োগ করা হয়। পরেরটি হল ২০২০ সালে। সেসময় শূন্যপদ ছিল ১৬,৫০০। চাকরিপ্রার্থীদের দাবি, ২০২০ সালে নিয়োগের পর বেশকিছু শূন্যপদ খালি রয়েছে। সেইসব খালি পদে নিয়োগ করা হোক। এনিয়ে মামলা গড়ায় আদালতে। মামলা চলাকালীন দেখা যায়, এখনও ৩৯২৯টি পদ শূন্য রয়েছে। ওই খালি পদেই নিয়োগের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। এনিয়ে পরবর্তী শুনানি হবে ১১ নভেম্বর।সোমবার প্রাথমিকে নিয়োগ মামলার শুনানিতে  বিচারপতি নির্দেশ দেন আরও ৬৫ জনকে নিয়োগ করতে হবে। এর আগে ৭৭ জন, ১১২ জন ও ১৮৯ জনকে নিয়োগের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়। ২০১৪ সালের প্রাথমিক টেট-এ ৬টি প্রশ্ন ভুল থাকার অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন কিছু পরীক্ষার্থী। ওই মামলায় ওই প্রশ্নগুলির জন্য পরীক্ষার্থীদের নম্বর দিতে নির্দেশ দেয় আদালত। ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। সুপ্রিম কোর্ট সেই মামলা ফের হাইকোর্টে পাঠিয়ে দেয়। সেই মামলা এখন ডিভিশন বেঞ্চে বিচারাধীন।

 

Related articles

কেরালমে ঢুকছে বর্ষা, বাংলায় কতদিনের অপেক্ষা জানালো আবহাওয়া দফতর

পূর্বাভাস মিলিয়ে দিয়ে অবশেষে ভারতে প্রাক বর্ষার বৃষ্টির প্রবেশ। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বৃহস্পতিবারই প্রবেশ করেছে কেরালমে (Keralam)। তার...

মেসি কাণ্ডে গ্রেফতারির আশঙ্কা, হাজিরা এড়িয়ে সময় চাইলেন অরূপ

মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর দক্ষিণ থানায় তাঁকে তলব করা হয়েছিল...

‘নতুন করে NEET দেওয়ার সাহস নেই.’, ফের আত্মঘাতী ছাত্রী, কেন্দ্রকে নিশানা রাহুলের

নিট(NEET) প্রশ্নফাঁস কাণ্ডে এবার মধ্যপ্রদেশের নবগঠিত জেলা মৌগঞ্জের বাসিন্দা এক ছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। জানা গিয়েছে মৃত...

বিহারের হাসপাতালে বিধ্বংসী আগুন, মৃত ৪

দিল্লির বেআইনি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিহারের এক বেসরকারি(Bihar Hospital)  হাসপাতালে ভয়াবহ আগুন। বৃহস্পতিবার...