Thursday, June 25, 2026

এবার থেকে করা হবে ডবল চেকিং, নবান্নে জানালেন মুখ্যসচিব

Date:

Share post:

যে কোনও বড় কাজ করতে গেলে ভুল হয়। তবে পুরনো ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা ঠিক করেছি এবার থেকে ডবল চেকিং করা হবে। সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে একথাই জানালেন রাজ্যের মুখ্যসচিব (Chief Secretary) হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwivedi)। এদিন নবান্নে (Nabanna) মুখ্যসচিব জানান, রাজ্য সরকার কোনও চাকরি অফার করছে না। সরকার শুধু একটা প্ল্যাটফর্ম তৈরি করছে যার মাধ্যমে বেসরকারি সংস্থাগুলো প্রয়োজনীয় কর্মী নিয়োগ করছে। তিনি আরও জানিয়েছেন, প্লেসমেন্টের ক্ষেত্রে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (CII) রাজ্য সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে।

একইসঙ্গে হরিকৃষ্ণ জানান, আমরা এমন কিছু করি না যাতে আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যতে কোনও সমস্যা হয়। তিনি আরও বলেন, একটা দুর্ভাগ্যজনক ঘটনা হুগলিতে ঘটেছে। ১০৭ জন কে চাকরি অফার করা হয়েছিল সেটা নিয়েই তৈরি হয়েছিল বিভ্রান্তি। গত ১৬ সেপ্টেম্বর সিআইআই এফআইআর দায়ের করেছে ওদের এক এজেন্টের বিরুদ্ধে। ওই ১০৭ জনের ভবিষ্যৎ নষ্ট হতে দেব না। ঘটনা নিয়ে ইতিমধ্যে আমি CII-র সঙ্গে আলোচনা করেছি। তারাও কিন্তু এমনটা চায় না।
মুখ্যসচিব এদিন আরও জানিয়ছেন, ভোকেশনাল (Vocational Training) ট্রেনিং ও পলিটেকনিকের (Polytechinc) ক্ষেত্রে প্রভূত উন্নতি হয়েছে রাজ্যে৷ গত দশ বছরে ১৭৬ টি নতুন পলিটেকনিক কলেজ খোলা হয়েছে৷ রাজ্যের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে বা ভোকেশনাল ট্রেনিং সেন্টারে ২০১১ সালে ৩৪ হাজার ৮২১ জনের তালিকা ছিল৷ যা ১ লক্ষ ২৬ হাজার ৮০০ জন হয়েছে ২০২২ সালে। এখানে যারা ট্রেনিং নিচ্ছেন তারা সর্বভারতীয় স্তরে শীর্ষ স্থান পাচ্ছেন অনেকেই।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...