Saturday, April 4, 2026

রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন বিরাট, সামনে এবার সচিন

Date:

Share post:

রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন বিরাট কোহলি ( Virat Kohli)। টপকে গেলেন দলের কোচ রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid)। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি রানের তালিকায় দুই নম্বরে উঠে এলেন বিরাট। এক্ষেত্রে পিছনে ফেলে দিলেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়কে। কোহলির সামনে এখন শুধুই সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)।

রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হায়দরাবাদে ৪৮ বলে ৬৩ রান করেন বিরাট। এই রান করার সঙ্গে সঙ্গেই দ্রাবিড়কে টপকে যান কোহলি। এখন দ্রাবিড়ের থেকে ১৪ রান বেশি তাঁর। ভারতের হয়ে এখনও পযর্ন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৪৭১ ম্যাচে ২৪,০৭৮ রান করেছেন কোহলি। গড় ৫৩.৬২। ৭১টি শতরান করেছেন তিনি। অন্য দিকে দ্রাবিড়ের রান ৫০৪ ম্যাচে ২৪,০৬৪। তাঁর গড় ৪৫.৫৭। আন্তর্জাতিক ক্রিকেটে ৪৮টি শতরান রয়েছে দ্রাবিড়ের। শীর্ষে রয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর। ৬৬৪ ম্যাচে তাঁর রান ৩৪,৩৫৭। গড় ৪৮.৫২। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি শতরান রয়েছে সচিনের। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে রানের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ৪২১ ম্যাচে তাঁর রান ১৮,৪৩৩। গড় ৪১.৪২। ৩৮টি শতরান রয়েছে তাঁর।

আরও পড়ুন:ঘরে ফিরলেন ঝুলন, জানালেন জীবনে একটা আক্ষেপ তাঁর রয়ে গিয়েছে 


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...