Tuesday, June 23, 2026

এবার গার্ডেনরিচের আমির খানের ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটে সাড়ে ১৪ লক্ষ টাকার হদিশ

Date:

Share post:

শুধু নগদই নয়, এবার খোঁজ মিলল ক্রিপ্টোকারেন্সির। মঙ্গলবার গার্ডেনরিচের আমির খানের ক্রিপ্টোকারেন্সির ওয়ালেট বাজেয়াপ্ত করল কলকাতা পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ১৪ কোটি ৫৩ লক্ষ টাকা। ব্যাঙ্কশাল কোর্টের নির্দেশ নিয়েই এ দিন অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জের একটি সংস্থার মাধ্যমে ক্রিপটোকারেন্সিতে বিনিয়োগ করতেন আমির খান। সেই সংস্থাকে চিঠি দিয়ে আমির খানের ক্রিপটোকারেন্সির তহবিল বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা।

প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর গার্ডেনরিচের শাহি আস্তাবল এলাকায় ব্যবসায়ী আমির খানের বাড়িতে হানা দিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ১৭.৩২ কোটি টাকা বাজেয়াপ্ত করে ৷ অভিযোগ অনলাইন গেমিং অ্যাপ তৈরি করে তার মাধ্যমে লোকজনের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল। সেই প্রতারণার টাকাই রাখা ছিল বাড়িতে। কিন্তু আমিরকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সেই ঘটনার প্রায় ১৪ দিন পর দিল্লি লাগোয়া গাজিয়াবাদ থেকে আমির খানকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। এর পর হেফাজতে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাতেই জানা যায়, ক্রিপটোকারেন্সিতে বিপুল বিনিয়োগ রয়েছে আমির খানের। এর পর যে সংস্থার মাধ্যমে আমির ক্রিপটোকারেন্সিতে বিনিয়োগ করত তাদের সঙ্গে যোগাযোগ করে কলকাতা পুলিশ। জানা যায়, সেখানে রয়েছে প্রায় ১৪ কোটি ৫৩ লক্ষ টাকা মূল্যের ভার্চুয়াল মুদ্রা।

আমিরকে প্রাথমিক জেরার পর গোয়েন্দারা জেনেছেন যে, উদ্ধার হওয়া ১৭ কোটি টাকাও সে রেখেছিল ক্রিপটোকারেন্সিতে। বিটকয়েন ভাঙিয়েই সে ওই বিপুল পরিমাণ টাকা রেখেছিল বাড়িতে। ওই টাকা পরিবহণ ব‌্যবসায়ে লগ্নি করার ছক ছিল বলে অভিযোগ।

আরও পড়ুন- অবশেষে স্বস্তি: পরিবহনমন্ত্রীর আশ্বাসে ৭দিন পর উঠল SBSTC-র অস্থায়ী বাসকর্মীদের ধর্মঘট

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...