Friday, June 26, 2026

পুজোর উদ্বোধনেও উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, পঞ্চমী থেকেই নবান্নে কন্ট্রোল রুম

Date:

Share post:

করোনা মহামারি কাটিয়ে ফের ছন্দে বাঙালি শ্রেষ্ উৎসব দুর্গাপুজো। উপরি পাওনা ইউনেস্কোর হেরিটেজ তকমা। আজ, মঙ্গলবার দ্বিতীয়ায় দক্ষিণ কলকাতার একগুচ্ছ পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিবমন্দিরের পুজোয় গিয়ে একটি স্টল থেকে কেটলি ও হ্যারিকেনও কিনলেন তিনি।

অন্যদিকে, পঞ্চমী থেকে নবান্নে খোলা হচ্ছে কন্ট্রোল রুম। একদিকে যেমন হাওয়া অফিস বলছে, ঘূর্ণাবর্তর জেরে সপ্তমী থেকে ভেস্তে যেতে পারে উৎসব। দশমী পর্যন্ত চলবে দুর্যোগ। এদিন দক্ষিণ কলকাতায় একগুচ্ছ পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। একডালিয়া এভারগ্রিন, বালিগঞ্জ কালচারাল, সমাজসেবী-সহ ছোট-বড় একাধিক পুজোর উদ্বোধন করলেন তিনি।

অন্যদিকে, পুজোর ৩০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। এদিন নবান্নে বৈঠক করেন মুখ্যসচিব। ছুটি চলাকালীনও যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে জেলা ও রাজ্যের আধিকারিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। এমনকী, মুখ্যমন্ত্রীর নির্দেশের পঞ্চমী থেকে নবান্নে খোলা হবে কন্ট্রোলরুমও। দুটি শিফটে কাজ করবেন কর্মীরা। কবে, কোন শিফটে কারা থাকবেন, সেই তালিকা তৈরি করা হচ্ছে বলে সূত্রের খবর। কন্ট্রোলরুম খোলা থাকবে কালিপুজো, ভাইফোঁটা, ছটপূজার দিনেও।

আরও পড়ুন- জল জীবন প্রকল্পেও বাংলার মাথায় শ্রেষ্ঠত্বের শিরোপা: টুইটে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...