Wednesday, June 24, 2026

আবেগের উৎসবে জল ঢালবে ঘূর্ণাবর্ত, সপ্তমী থেকেই বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

Date:

Share post:

করোনা মহামারি কাটিয়ে ফের পুরোনো ছন্দে বাঙালির শারদীয়া উৎসব। কেনাকাটা থেকে শুরু করে প্রাক-পুজো প্রস্তুতি জোরকদমে। ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ার পর ভরপুর উৎসাহে একের পর এক চোখধাঁধানো মণ্ডপ ও প্রতিমার ডালি সাজিয়ে রেখে পুজো কমিটিগুলি। কিন্তু বাঙালির শ্রেষ্ঠ উৎসবে জল ঢাকতে মুখিয়ে রয়েছে ঘূর্ণাবর্ত।

আরও পড়ুন:কলকাতা থেকে জেলা-বিভিন্ন প্রান্তে পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রীর, দিলেন ডেঙ্গি সচেনতার বার্তা

মহালয়ার থেকেই পুজোর উদ্বোধন শুরু হয় গিয়েছে। বর্ণময় আলোকছটায় মুখরিত চারপাশ। মা আসছে। আট থেকে আশি আনন্দে উদ্বেল হওয়ার অপেক্ষায় প্রহর গুনছে। উৎসব যখন একেবারে দোরগোড়ায়, ঠিক তখন হাওয়া অফিসের পূর্বাভাস হতাশার খবর শোনালো।

আলিপুর আবহাওয়া দফতর স্পষ্ট জানিয়ে দিয়েছে, বৃষ্টি শুরু হবে সপ্তমী থেকেই। চলবে দশমী পর্যন্ত। অর্থাৎ পুজোর চারদিনই বৃষ্টিবিঘ্নিত হওয়ার আশঙ্কা। এলাকাভিত্তিতে বৃষ্টি হবে মাঝারি থেকে ভারী। আগামী, শনিবার অর্থাৎ ষষ্ঠীর দিনে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। এর প্রভাবে রবিবার, সপ্তমী থেকে বুধবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে।

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে শনিবার সৃষ্ট এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে কি না, তা এখনই বলা যাচ্ছে না। হাওয়া অফিস জানিয়েছেন, বুধবার থেকে পুজোর দিনগুলিতে নির্দিষ্ট পূর্বাভাস দেওয়া হবে। সাধারণত কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার দিন পাঁচেক আগে থেকে নির্দিষ্ট পূর্বাভাস দেওয়া যায়। তাই সোমবার এ বিষয়ে বিস্তারিত বলতে চাননি আবহাওয়াবিদরা। তবে তাঁরা জানিয়েছেন, এই ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের উপকূলবর্তী এলাকায় বৃষ্টি বেশি হবে। পুজোয় বৃষ্টি নিয়ে উদ্বেগ বাড়ছে সব মহলেই। সোমবার পুজোর উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ঝড়-বৃষ্টি হতে পারে। মায়ের কাছে প্রার্থনা, সব ডুবিয়ে দিও না।”

উল্লেখ্য, রাজ্য থেকে খাতায়কলমে বর্ষা বিদায় নেওয়ার আগেই এবার পুজো এসে পড়েছে। তাই বৃষ্টির আশঙ্কা শুরু থেকেই ছিল। ঠিক এই সময় বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের পরিস্থিতি তৈরি হওয়ায় পুজোয় কম-বেশি বৃষ্টির আশঙ্কা আরও জোরালো হয়েছে। আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা ও অস্বস্তিকর গরম থাকবে। কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হতে পারে।


Related articles

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...