Friday, April 3, 2026

সুপ্রিম কোর্টের ধাক্কা খেলো ঠাকরে গোষ্ঠী, শিবসেনা কার? সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন

Date:

Share post:

শিবসেনা(Shivsena) কার? গত কয়েক মাস ধরে এ নিয়ে টানা পড়েন চলছে উদ্ধব ঠাকরে(Uddav Thakre) ও একনাথ শিন্ডে(EknathShinde) শিবিরের মধ্যে। সিদ্ধান্ত যাতে নির্বাচন কমিশনের হাতে না যায় তার জন্য সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। মঙ্গলবার বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিল। এবং প্রকৃত শিবসেনা বাছাইয়ের জন্য প্রয়োজনীয় পদক্ষেপের অনুমতি দেওয়া হল নির্বাচন কমিশনকে। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত নিশ্চিতভাবে শিবসেনার প্রতিষ্ঠাতা বালা সাহেব ঠাকরের পুত্র উদ্ধব ঠাকরের কাছে বড় ধাক্কা। রাজনৈতিক মহলের অনুমান শীর্ষ আদালতের এই সিদ্ধান্তের জেরে সম্পূর্ণরূপে দলের নিয়ন্ত্রণ হারাতে পারেন উদ্ধব।

উল্লেখ্য, শিবসেনার অধিকার তাদের এমনটাই দাবি করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল একনাথ শিন্ডে গোষ্ঠী। অন্য দিকে, শিন্ডেসেনার বিধায়কদের সদস্যপদ খারিজ এবং শিবসেনার পতাকা ও নির্বাচনী প্রতীকচিহ্নের দাবিতে পৃথক আবেদন করেছিল উদ্ধব গোষ্ঠী। সুপ্রিম কোর্ট ওই আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশনকে জানিয়েছিল, মামলার শুনানি না হওয়া পর্যন্ত যেন এ ব্যাপারে তারা কোনও পদক্ষেপ না করে। মঙ্গলবার সেই ক্ষমতা দেওয়া হল কমিশনকে। শীর্ষ আদালতের এহেন সিদ্ধান্ত যে উদ্ধব শিবিরের কাছে বড় ধাক্কা তা আলাদা করে বলার দরকার পড়ে না।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...