Wednesday, June 24, 2026

‘সুব্রতদা অসম্মানটা নিতে পারেননি’ , পুজো উদ্বোধন করে একডালিয়ায় আবেগপ্রবণ মুখ্যমন্ত্রী

Date:

Share post:

একডালিয়া এভারগ্রিনে পুজো এবার হচ্ছে ঠিকই, কিন্তু ‘অভিভাবকহীন’। মঙ্গলবার একডালিয়া এভারগ্রিনের পুজো উদ্বোধন করতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুব্রত মুখোপাধ্যায়ের একটি মূর্তিও উন্মোচন করেন।

পুজোর উদ্বোধনের পর সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণায় আবেগপ্রবণ হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বললেন, “যে মানুষটা পুজো নিয়ে মেতে থাকতেন, যেটা ছিল তাঁর প্রাণ, যে পুজো নিয়ে আমার সঙ্গে ঝগড়া করতেন, তা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। আমি গতকাল বালিগঞ্জের অনেক পুজোতে গিয়েছি। সব জায়গায় সুব্রতদাকে মিস করেছি।

মুখ্যমন্ত্রী আরও বলেন, “ওদের গ্রেফতার করেছে শুনে সিবিআই অফিসে ছুটে গেলাম। আমার বিরুদ্ধেও তো কেস করে দিল। আমায় ববি আসতে আসতে বলল, জেলে গিয়ে সুব্রতদার বুকে ব্যাথা ওঠে। অনেককে এই অসম্মান ভোগ করতে হচ্ছে। মা গো শক্তি দাও, যাতে সুব্রতদা এই অসম্মানের বিরুদ্ধে লড়াই করে জিতে আসতে পারেন। আমি মনে করি, সুব্রতদার আত্মা এখানেই বিচরণ করছে।”

আজ দক্ষিণ কলকাতার ১৬টি পুজো মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার প্রথমে ভবানীপুর শীতলা মন্দিরে পুজো উদ্বোধন করেন। তারপর যান আলিপুর সর্বজনীন, চেতলা কোলাহল, একডালিয়া, ফাল্গুনী সংঘ গড়িয়াহাট, গড়িয়াহাট সিংহী পার্ক।
রাজ্যবাসীর কুশল কামনা করে মমতা যান বালিগঞ্জ কালচারাল,সমাজসেবী,হিন্দুস্তান পার্ক,শিব মন্দির, মুদিয়ালি,৬৬ পল্লী, বাদামতলা আষাঢ় সংঘ,সংঘশ্রী, মুক্ত দল।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...