Wednesday, June 24, 2026

সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পারেন বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত

Date:

Share post:

দীর্ঘদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব সামলে বর্তমানে বম্বে হাইকোর্টের(Bombay High Court) প্রধান বিচারপতির দায়িত্বে রয়েছেন দীপঙ্কর দত্ত(Dipankar Dutta)। এবার তার পদোন্নতি সুপারিশ এলো। তাঁকে বোম্বে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের(Supreme Court) বিচারপতি করার জন্য সুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। কেন্দ্র যদি এই সুপারিশ মতো তাঁকে নিয়োগ করে তাহলে সুপ্রিম কোর্টে তাঁর কার্যকাল হবে ৮ বছর।

১৯৬৫ সালের ৯ ফেব্রুয়ারি জন্ম বিচারপতি দীপঙ্কর দত্তর। ১৯৮৯ সালে বিচারপতি দীপঙ্কর দত্ত কলকাতা বিশ্ববিদ্যালের হাজরা ল’ কলেজ থেকে এলএলবি ডিগ্রি পাওয়ার পর কলকাতা হাই কোর্টে অ্যাডভোকেট হিসেবে নিজের কর্মজীবন শুর করেন। এছাড়াও সুপ্রিম কোর্ট এবং দেশের অন্যান্য রাজ্যের হাই কোর্টেও অনুশীলন করেছেন। ২০০৬ সালে কলকাতা হাই কোর্টের স্থায়ী বিচারপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এরপর ২০২০ সালে বম্বে হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন। বর্তমানে সেই দায়িত্বই পালন করছেন তিনি। এরই মাঝে তার পদোন্নতির সুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। সবকিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই দেশের শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন দীপঙ্কর দত্ত।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...