Tuesday, June 23, 2026

এবার টয় ট্রেনে চালু হল এসি ভিস্তা ডোম কোচ সহ রেস্তোরাঁ

Date:

Share post:

ফের চালু হল টয় ট্রেন। সোমবার নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত টয়ট্রেন পরিষেবা শুরু হয়। তবে এবার এই টয়ট্রেন পরিষেবায় নয়া সংযোজন এসি ভিস্তা ডোম কোচ সহ রেস্তোরাঁ।

সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল সেই টয় ট্রেনের। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এই টয়ট্রেন সপ্তাহে তিন দিন চলবে এনজেপি থেকে দার্জিলিং এবং দার্জিলিং থেকে এনজেপি। সোম , বুধ এবং শনিবার এনজেপি থেকে এই ট্রেনটি আসবে দার্জিলিংয়ে । অন্যদিকে দার্জিলিং থেকে মঙ্গল, বৃহস্পতি এবং রবিবার এই ট্রেনটি আসবে এনজেপিতে। এই নতুন কোচের মাধ্যমে টয় ট্রেনের যাত্রীরা তাদের সফরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এছাড়াও থাকছে রেস্তোরাঁ । যেখান থেকে তাঁরা নিজেদের প্রয়োজনমতো খাবার চাইলেই কিনে নিতে পারবেন।

সোমবার এই ভিস্তা ডোম কোচের উদ্বোধন করেন উত্তর- পূর্ব সীমান্ত রেলওয়ের আধিকারিকরা। যাত্রী পিছু এই কোচের ভাড়া ১৫০০ টাকা । উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জেনারেলের ম্যানেজার জানান, যাত্রী পরিষেবাকে আরও উন্নত করার জন্য এই ধরনের পরিকল্পনাকে বাস্তব রূপ দেওয়া হয়েছে । পরবর্তীতে কার্শিয়াং, দার্জিলিং এর মতো স্টেশন গুলিকেও আরও উন্নত করে তোলার জন্য বিভিন্ন প্রচেষ্টা চালানো হবে। এক্ষেত্রে কর্মসংস্থানও বৃদ্ধি পাবে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...