Tuesday, June 23, 2026

শোয়েবের সমর্থনে ধোনির উদাহরণ টানলেন কামরান আকমল

Date:

Share post:

শোয়েব মালিকের ( Shoaib Malik) সমর্থনে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে কটাক্ষ করতে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) উদাহরণ টানলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার কামরান আকমল (Kamran Akmal)। তাঁর মতে একজন ক্রিকেটার খেলার মধ‍্যে থাকলে, বয়স কখনও বাঁধা হতে পারেনা। এশিয়া কাপের পর পাকিস্তানের টি-২০ বিশ্বকাপের দলেও সুযোগ পাননি শোয়েব।

এই নিয়ে আকমল বলেন,” শোয়েব কি ছন্দে নেই? ও কি ফিট নয়? পাকিস্তানের হয়ে খেলার মতো অবস্থায় থাকলে ওকে খেলানো উচিত।”

আকমলের মতে শুধু বয়সের জন্য কাউকে বাদ দেওয়া ঠিক নয়। এ প্রসঙ্গে তিনি বলেন, “ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে কুক খেলছে। ধোনি এখনও আইপিএল খেলছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দু’বছর আগে অবসর নিয়েছে। ওকে কি কেউ খেলতে বারন করেছিল? ধোনি-কুকরা নিশ্চয়ই পাগল নয়। জানি না পাকিস্তানে বয়সকে কেন এত গুরুত্ব দেওয়া হয়।”

উল্লেখ্য, গত বছর টি-২০ বিশ্বকাপে পাকিস্তান দলে ছিলেন শোয়েব মালিক। ২০২১ সালের নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে শেষবার দেশের হয়ে খেলেন তিনি।

আরও পড়ুন:কোভিডের কারণে ফের ছিটকে গেলেন শামি, দলে বাংলার শাহবাজ

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...