Wednesday, May 13, 2026

কোভিডের কারণে ফের ছিটকে গেলেন শামি, দলে বাংলার শাহবাজ

Date:

Share post:

আগামিকাল দক্ষিণ আফ্রিকার ( South Africa) বিরুদ্ধে প্রথম টি-২০ (T-20) ম‍্যাচ খেলতে নামবে ভারতীয় দল (Indian Team)। ইতিমধ্যেই তিরুবনন্তপুরমে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। তবে এই সিরিজে খেলছেন না হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। সামনেই টি-২০ বিশ্বকাপ। তাই বিশ্রাম দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়াকে। তাঁর জায়গায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজে দলে এলেন বাংলার বাঁ হাতি অলরাউন্ডার শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed)। এদিকে  টিম ইন্ডিয়ার জন্য খারাপ খবর। এখনও কোভিড থেকে সেরে উঠতে পারেননি মহম্মদ শামি (Mohammad Shami)। তাই প্রোটিয়াসদের বিরুদ্ধেও তাঁর খেলা হচ্ছে না। সেই সঙ্গে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)।

শামিকে টি-২০ বিশ্বকাপের ১৫ জনের দলে না রাখা নিয়ে দেশজুড়ে শুরু হয় বিতর্ক। কিন্তু পরপর দু’টো দ্বিপাক্ষিক সিরিজে অর্থাৎ অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকি সিরিজে দলে রাখা হয়েছিল শামিকে। তখন অনেকেই অনুমান করেছিলেন, হয়তো এই দুই সিরিজে দুরন্ত পারফরম্যান্স করে নির্বাচকদের ফের ভাবনার মধ্যে ফেলে দেবেন তিনি। কিন্তু করোনার কারণে ছিটকে গিয়ে সেই সম্ভাবনাও একেবারেই শেষ হয়ে গেল।

এই নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা বলেন, “সেরে উঠতে এখনও বেশ কিছুটা সময় লাগবে শামির। তাঁর জায়গায় উমেশ যাদবকে দলে নেওয়া হয়েছে।”

তবে বঙ্গ ক্রিকেটের মুখ উজ্জ্বল করে টি-২০ দলে ঢুকে পড়েছেন শাহবাজ। বোর্ড সূত্রের খবর, ব্যাক আপ হিসাবেই শাহবাজকে দলে নেওয়া হয়েছে। যদি কোনও কারণে অক্ষর প্যাটেলকে বিশ্রাম দিতে হয় তাহলে মাঠে নামতে পারেন শাহবাজ।

আরও পড়ুন:ভুবনেশ্বর কুমারের পাশে দাঁড়ালেন এস শ্রীসান্ত

Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...