Tuesday, June 23, 2026

ভুবনেশ্বর কুমারের পাশে দাঁড়ালেন এস শ্রীসান্ত

Date:

Share post:

এবার ভুবনেশ্বর কুমারের (Bhuvneshwar Kumar) পাশে দাঁড়ালেন ভারতের প্রাক্তন ক্রিকেটার এস শ্রীসান্ত ( S Sreesanth)। এশিয়া কাপ হোক বা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ, নিজেকে মেলে ধরতে ব‍্যর্থ হন ভুবনেশ্বর। এরপর আসন্ন টি-২০ বিশ্বকাপে ভুবিকে দলে রাখা নিয়ে শুরু হয়েছে সমলোচনা। এরই মাঝে ভুবির পাশে দাঁড়ালেন শ্রীসান্থ। বললেন ভুবির পাশে দাঁড়ান। টি-২০ বিশ্বকাপে ও ভালো পারফরম্যান্স করবে।

এদিন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে শ্রীসান্থ বলেন, “ও ভালো ব্যাটসম্যানদের আউট করেছে। আপনি ভালো ডেলিভারি করলেও, মার খেয়ে যাওয়ার সম্ভাবনা ৬০-৭০% আছে। কখনও কখনও এটি কাজ করে এবং কখনও কখনও এটি কাজ করে না। আমাদের ভুবনেশ্বরকে সমর্থন করতে হবে। ব্যাটিংয়ের ক্ষেত্রে যেমন আমরা দীনেশ কার্তিককে সমর্থন করি। আমি ওর অভিজ্ঞতা এবং বল সুইং করার ক্ষমতা সম্পর্কে খুবই আত্মবিশ্বাসী। ওর ব্যাক-অফ-দ্য-লেংথ স্লোয়ার আছে। কঠিন বাউন্সি উইকেটে যদি ও ওর গতির পরিবর্তন করে, তা হলে অস্ট্রেলিয়ার পিচে ওর সহায়ক হবে।”

এর পাশাপাশি তিনি আরও বলেন,”ভুবনেশ্বরের কাজের নীতিটি দুর্দান্ত। ও যখন বিজয় হাজারে খেলত, তখনও নিয়ম করে জিমে যেত, পুলে যেত। ও আরও বেশি করে অনুশীলন করতে আগ্রহী থাকত। এটা ভালো যে ও এখনও কঠোর পরিশ্রম করে। দেখুন, সবাই ১৯তম ওভারের কথা বলছে, কিন্তু আমি আপনাকে বলছি, ভুবনেশ্বর কুমার অস্ট্রেলিয়ায় খুব ভালো পারফরম্যান্স করতে চলেছে।”

আরও পড়ুন:কী কারণে রাহুলের ব‍্যাটে ধারাবাহিকতা নেই? মুখ খুললেন গাভাস্কর

Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...