Tuesday, June 23, 2026

মাদ্রাসা শিক্ষক নিয়োগ: চাকরিপ্রার্থীদের সঙ্গে ফোনে কথা মন্ত্রী গোলাম রব্বানির, পুজোর পরই বৈঠক

Date:

Share post:

দীর্ঘদিন ধরে নিয়োগ হয়নি ফলের শিক্ষক সংকটে(Teachers Crisis) ভুগছে রাজ্যের সরকারি মাদ্রাসাগুলি(Madrasa)। এদিকে নিয়োগের দাবিতে আন্দোলন জারি রয়েছে রাজ্যজুড়ে। এখানেও পরিস্থিতির মাঝে চাকরি প্রার্থী আন্দোলনকারীদের প্রতিনিধি কৃশানু গঙ্গোপাধ্যায়ের(Krishanu Ganguly) সঙ্গে ফোনে কথা বললেন রাজ্যের মাদ্রাসা শিক্ষা মন্ত্রী গোলাম রব্বানি(Golam Rabbani)। বিষয়টি নিয়ে আলোচনার জন্য পুজোর পর চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকের আমন্ত্রণও জানিয়েছেন তিনি।

সূত্রের খবর, মঙ্গলবার চাকরি প্রার্থীদের প্রতিনিধি কৃষানু গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেন মন্ত্রী গোলাম রব্বানি। দীর্ঘক্ষণ শিক্ষক নিয়োগ ইস্যুতে আলোচনা হয় তাদের মধ্যে। রাজ্যের মন্ত্রী চাকরি প্রার্থীদের বৈঠকে বসার জন্য আমন্ত্রণ জানান এ বিষয়ে আলোচনায়। এই বৈঠকে বসার জন্য আগ্রহ প্রকাশ করেছেন আন্দোলনকারীদের প্রতিনিধি। জানা গিয়েছে, দুর্গা পুজোর পর আগামী ১৩ থেকে ১৫ অক্টোবরের মধ্যে যে কোনদিন বৈঠকে বসবেন রাজ্যের মন্ত্রী ও আন্দোলনকারীরা।

এদিকে চাকরির দাবিতে আজও পথে নামতে দেখা গিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীদের। তৃণমূল সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে থালা বাজিয়ে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। বিক্ষোভকারীদের দাবি, ২০১৪-য় মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হয়। তবে এখনো পর্যন্ত তার নিয়োগ হয়নি। উল্লেখ ওই বছরই শেষ পরীক্ষা হয়েছিল মাদ্রাসা নিয়োগে। তারপর থেকে আজও পর্যন্ত কোনও নিয়োগ হয়নি।

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...