Saturday, April 4, 2026

ভিয়েতনামের কাছে ৩-০ গোলে হার ভারতের

Date:

Share post:

সিঙ্গাপুরের কাছে কোনওক্রমে হার বাঁচানোর পর ভিয়েতনামের বিরুদ্ধে ০-৩ গোলে হারল ভারত। নিজেদের মাঠে দর্শক সমর্থন নিয়েই মাঠে নেমেছিল ভারতের থেকে ফিফা র‍্যাঙ্কিংয়ে মাত্র সাত ধাপ এগিয়ে থাকা ভিয়েতনাম। ঘরের মাঠে তারাই ছিল ফেভারিট। কিন্তু ইগর স্টিমাচের দল কোনও ভাবেই তাদের বিরুদ্ধে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেনি।

শুরুর পাঁচ মিনিটের মধ্যে সুনীল ছেত্রী, অনিরুদ্ধ থাপারা ভিয়েতনাম গোলমুখে চাপ তৈরি করলেও বিপক্ষ রক্ষণ ভাঙতে পারেননি। এশিয়ান কাপের আগে টুর্নামেন্টে ভারতের পারফরম্যান্স নিয়ে উঠছে প্রশ্ন। ভাল প্রস্তুতি এবং আরও ফ্রেন্ডলি ম্যাচ খেলার জোরালো দাবিও উঠে পড়ল এদিন।

ম্যাচের ৪৩ মিনিটে প্রতিআক্রমণে সুনীল ছেত্রীর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এছাড়া গোটা ম্যাচে ভারতীয়রা সেভাবে দাগ কাটতে পারেনি। কার্যত বিনা প্রস্তুতিতে জোড়া ফ্রেন্ডলি খেলতে গিয়ে হতাশ করল স্টিমাচের ভারত। দু’টি ম্যাচই জিতে ত্রিদেশীয় হাং থিন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল ভিয়েতনাম। প্রতিযোগিতার পুরস্কার অর্থ হিসেবে চ্যাম্পিয়ন হয়ে ৩০ হাজার ডলার পেল তারা। ভিসা ইস্যুতে দেরিতে দলের সঙ্গে যোগ দেওয়া দুই ফুটবলার সন্দেশ ঝিঙ্গান এবং চিঙ্গলেনসানা সিং এদিন খেলেন। কিন্তু তাতেও ভারতীয় দলের খেলায় উন্নতি চোখে পড়েনি।

খেলা শুরুর প্রথম সাত-আট মিনিট প্রাধান্য নিয়ে খেলার চেষ্টা করেছিল ভারত। এর পর খেলার নিয়ন্ত্রণ পুরোপুরি চলে আসে ভিয়েতনামের অনুকূলে। একের পর এক আক্রমণে ভারতীয় রক্ষণে চাপ বাড়ান ভিয়েতনামের ফুটবলাররা। ১০ মিনিটে ভ্যান ডাচের গোলে এগিয়ে যায় ভিয়েতনাম। বিরতির পর ৪৯ মিনিটে ব্যবধান বাড়ান ভ্যান টোয়ান। ৭০ মিনিটে ভিয়েতনামের হয়ে তৃতীয় গোলটি করেন ভ্যান কোয়েত।

আরও পড়ুন:এরিয়ানের বিরুদ্ধে জয় লক্ষ‍্য লাল-হলুদের

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...