Monday, March 30, 2026

প্রাথমিকের TET-এ OMR শিট নষ্টে সিবিআই তদন্তের নির্দেশ, মানিককে হাজিরা দিতে বলল হাই কোর্ট

Date:

Share post:

প্রাথমিকের TET-এ ফের CBI তদন্তের নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguli)। টেট পরীক্ষার খাতা (OMR Sheet) নষ্ট করার অভিযোগের তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কার নির্দেশে OMR শিটে কারচুপি করা হয়েছে? তা খতিয়ে দেখে রিপোর্টে দিতে হবে সিবিআইকে। অভিযোগ, বাছাই করা সংস্থাকে বরাত দিয়ে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে OMR শিট নষ্ট করা হয়েছে। এই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের ভূমিকা নিয়ে নিয়ে প্রশ্ন উঠছে। অভিযোগ, আইন মেনে OMR শিট নষ্ট করার কাজ করেনি পর্ষদ। শুধু তাই নয়, কী কারণে ২০ লক্ষের মধ্যে কারও কারও OMR শিট নষ্ট করা হল, তার কারণ দেখাতে পারেনি পর্ষদ। বিচারপতির পর্যবেক্ষণ, উত্তরপত্র নষ্টর জন্য কোনও টেন্ডারও ডাকেনি পর্ষদ।

এর পাশাপাশি, এদিন রাত ৮টার মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে সহযোগিতা না করলে তাঁকে হেফাজতে নিয়ে জেরা করবে সিবিআই।

এর আগে হাই কোর্টের নির্দেশে প্রাথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় তদন্তভার পায় CBI।

 

Related articles

দক্ষিণবঙ্গের ৯ সাংগঠনিক জেলায় নির্বাচনী কমিটি ঘোষণা তৃণমূলের 

বিধানসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন সাংগঠনিক জেলার নির্বাচনী কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। রবিবার দলের তরফে একসঙ্গে দক্ষিণবঙ্গের ৯টি...

১৮ লক্ষ নাম বাদ পড়ার ইঙ্গিত! চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা ঘিরে তুঙ্গে জল্পনা 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার গতিপ্রকৃতি নিয়ে ফের চর্চা শুরু হল প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। রবিবার এই...

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...