Friday, April 3, 2026

সিবিআই দফতরে আজ রাত ৮টার মধ্যে হাজিরা দিলেও মানিককে একদিনের সুপ্রিম স্বস্তি

Date:

Share post:

আজ রাত ৮টার মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) CBI দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে সহযোগিতা না করলে তাঁকে হেফাজতে নিয়ে জেরা করবে সিবিআই জানিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। কিন্তু তারপরেই সুপ্রিম স্বস্তি পান মানিক। শীর্ষ আদালত (Supreme Court) জানায়, বুধবার পর্যন্ত গ্রেফতার করা যাবে না প্রাথমিক শিক্ষা পর্ষদের (Board of Primary Education) প্রাক্তন সভাপতিকে। তবে, তাঁকে সিবিআই দফতরের হাজিরা দেওয়ার যে নির্দেশ কলকাতা হাই কোর্ট দিয়েছিল, তা বহাল রেখেছে শীর্ষ আদালত।

টেট নিয়োগ দুর্নীতিতে মানিক ভট্টাচার্যকে মঙ্গলবার রাত ৮টার মধ্যে সিবিআই দফতরে হাজির হতে নির্দেশ দেন কলকাতা হাই কোর্টে বিচারপতি। এদিন, প্রাথমিকের টেট পরীক্ষার খাতা (OMR Sheet) নষ্ট করার অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সে বিষয়েই মানিককে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। মঙ্গলবার রাত ৮টার মধ্যেই মানিককে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে বলে জানিয়েছিল আদালত। তিনি সহযোগিতা না করলে, সিবিআই তাঁকে হেফাজতে নিয়েও জেরা করতে পারবে। কিন্তু সুপ্রিম কোর্ট জানায় মানিককে বুধবার পর্যন্ত গ্রেফতার করা যাবে না । বুধবারই সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...