Tuesday, June 23, 2026

Shawan Mahali: স্যোশাল মিডিয়ায় লক্ষাধিক টাকা উপার্জন করে এসইউভি কিনে ফেললেন ‘গরিব বয়’

Date:

Share post:

সোশ্যাল মিডিয়াকে (Social media) ব্যবহার করে সাফল্যের শীর্ষে পৌঁছে গেছেন ভাইরাল ‘গরিব বয়’ (Garib boy)। এখন আর তিনি গরিব নন। শূন্য থেকে শুরু করা সাওয়ান মাহালি (Shawan Mahali) বর্তমানে কয়েক লক্ষ টাকার মালিক। কিনে ফেলেছেন এসইউভি (SUV) গাড়ি।

২০০৩ সালে ঝাড়খণ্ডের জামশেদপুরে সাওয়ানের জন্ম। ছোট থেকে গরিব পরিবারে বড় হওয়া। মোবাইল কেনার সাধ্য ছিল না। সরকারি স্কুলেই পড়াশোনা করা। ছোট ছোট ভিডিয়ো বানিয়ে তা টিকটকে পোস্ট করতে শুরু করেন সাওয়ান। চারপাশের ঘটনা থেকে নিজের পরিবারের আর্থিক অবস্থার কথা টিকটকে বেশি করে তুলে ধরেন তিনি। ট্যাগ লাইন ছিল ‘ম্যায় গরিব হুঁ ’! বছরখানেকের মধ্যে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। তাঁর ভিডিয়ো যেমন পছন্দ করতে শুরু করেন, তেমন সমালোচনার মুখেও পড়তে হয়েছিল সাওয়ানকে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ভারতে টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করার পর ইউটিউবে (Youtube) মনোযোগ দেন সাওয়ান। যেহেতু জনপ্রিয়তা আগে থেকেই ছিল তাই তাকে কাজে লাগিয়ে ইউটিউবেও বাজিমাত গরিব বয়ের। বর্তমানে সাওয়ানের ইউটিউব চ্যানেলের ফলোয়ার প্রায় ১২ লক্ষ টাকা। ইউটিউব থেকে বর্তমানে লক্ষ লক্ষ টাকা আয় করেন সাওয়ান। আর্থিক সচ্ছলতার কারণে জীবন যাত্রার মান বদলে গেছে।সম্প্রতি উপার্জন করা টাকা থেকে নিজের জন্য একটি এসএউভি কিনেছেন তিনি। নেটিজেনেরা বলছেন গরিব বয় এখন আর গরিব নয়।

Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...