Wednesday, June 24, 2026

রেণু খাতুনকে খু*নের চেষ্টার ধারা বাতিল করল আদালত

Date:

Share post:

রেণু খাতুনকে (Renu Khatun) মেরে ফেলার চেষ্টা করার ধারা বাতিল করল আদালত (Court)।সোমবার পূর্ব বর্ধমানের (East Burdwan) কাটোয়ার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক মধুছন্দা বসু (Madhuchanda Basu) ওই ধারার মামলা বাতিল করে দেন। রেণু খাতুন অভিযোগ করেছিলেন নার্সিংয়ের সরকারি চাকরি পাওয়ার পরে তিনি স্বামীকে ছেড়ে যেতে পারেন, এই আশঙ্কাতেই তাঁর ডান হাতের কব্জি কেটে নেওয়া হয়। এমনকি মুখে বালিশ চাপাও দিয়ে খু*নের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। সেই ধারার মামলাকে এবার বাতিল করে দিল আদালত।

রেণু এখন বর্ধমানে নার্সিং প্রশিক্ষণ স্কুলে কর্মরত। ঘটনার এক মাসের মধ্যে খু*নের চেষ্টা-সহ ছ’টি ধারায় চার্জশিট জমা দেয় পুলিশ (Police)। এবার রেণু খাতুনের (Renu Khatun) কব্জি কাটার মামলায় খু*নের চেষ্টার ধারা বাতিল করল আদালত। চার্জশিটে উল্লেখ রয়েছে রেণুর হাত কাটার পরে তাঁর স্বামীই তাঁকে হাসপাতালে নিয়ে যান। খু*নের চেষ্টা হয়েছিল, এমন তথ্যপ্রমাণ মেলেনি বলেও জানান আইনজীবীরা। এরপরই মামলা বাকিদের সিদ্ধান্ত জানায় আদালত।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...