Thursday, May 14, 2026

ভারতে কমছে সন্তান উৎপাদন, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা

Date:

Share post:

দেশ জুড়ে যেন স্বস্তির আবহ। করোনা গ্রাফের পতন নয়, জেনারেল ফার্টিলিটি রেটের (General Fertility Rate) গ্রাফ নিম্নমুখী। ভারতে (India) কমছে সন্তান উৎপাদন। গত দশকের তুলনায় GFR গড়ে ২০ শতাংশ কমেছে। স্যাম্পেল রেজিস্ট্রেশন সিস্টেম (Sample Registration System) মারফত এই তথ্য প্রকাশ্যে আসার পরই অনেকেই মনে করছেন দেশের জন্য এটি অন্যতম খুশির খবর।

ভারতের ক্রমবর্ধমান জনসংখ্যা চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছিল বিশেষজ্ঞদের। ফলে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা নিয়ে একাধিক চিন্তাভাবনা শুরু হয়। এক্ষেত্রে সচেতনতা বাড়ানর লক্ষ্য নিয়ে একাধিক কর্মসূচি নেওয়া হয়। জিএফআর হল দেশের জনঘনত্বের ঘাটতির নির্দেশক। এক কথায় বোঝাতে গেলে, প্রতি ১০০০ জন ১৫ থেকে ৪৯ বছর বয়সি মহিলা পিছু সন্তান উৎপাদনের হার বোঝানো হয় এর মাধ্যমে। ২০০০ সালে স্যাম্পেল রেজিস্ট্রেশন সিস্টেম (SRS) প্রদত্ত তথ্য অনুসারে, ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত ভারতের জিএফআর ছিল ৮৬.১ শতাংশ। ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে সেই হার কমে দাঁড়িয়েছে ৬৮.৭ শতাংশে। দেশের গ্রামীণ এলাকায় পরিবর্তন লক্ষ্য করার মতো। গ্রামের প্রত্যন্ত এলাকাগুলোতেও সার্বিক সন্তান উৎপাদনের হার কমেছে ২০.২ শতাংশ আর শহরে জিএফআর কমেছে ১৫.৬ শতাংশ। ২০১০ থেকে ২০২০ এর মধ্যে ভারতের রাজ্যগুলির মধ্যে জন্মু-কাশ্মীরের জিএফআর সবচেয়ে কমেছে ২৯.২ শতাংশ। দিল্লিতে জিএফআর ২৮.৫ শতাংশ। কিন্তু ঠিক কোন কোন কারণের জন্য কমছে এই রেট? বিশেষজ্ঞদের দাবি, মহিলাদের ক্ষেত্রে বেশি বয়সে বিয়ে করা, পড়াশোনার প্রতি তাঁদের আগ্রহ এবং বাজারে গর্ভনিরোধকের প্রাপ্তি — এই সব বিষয়ের উপর ভিত্তি করেই এই ঘটনা।

Related articles

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...