Monday, April 6, 2026

কী কারণে রাহুলের ব‍্যাটে ধারাবাহিকতা নেই? মুখ খুললেন গাভাস্কর

Date:

Share post:

অক্টোবরে অস্ট্রেলিয়ার (Australia) মাটিতে বসতে চলছে টি-২০ বিশ্বকাপের (T-20 World Cup) আসর। হাতে আর মাত্র কয়েকদিন। তারপরই মেগা টুর্নামেন্ট। কিন্তু তার আগে চিন্তুায় ভারতের প্রাক্তন সুনীল গাভাস্কর (Sunil Gavaskar)। বলা ভালো কে এল রাহুল ছন্দ না পাওয়ায় চিন্তায় গাভাস্কর। দীর্ঘদিন পর চোট সারিয়ে জিম্বাবোয়ে সফর থেকে দলে যোগ দিয়েছেন রাহুল। ছিলেন এশিয়া কাপেও। কিন্তু সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি রাহুল নিজেকে। আর তাতেই চিন্তিত গাভাস্কর।

এশিয়া কাপে পাঁচ ম্যাচে রাহুলের সংগ্রহ ১৩২ রান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ ম‍্যাচে ৩৫ বলে ৫৫ রান করেন। কিন্তু পরের দু’টি ম্যাচে রান পাননি সেভাবে। আর সেই কারণে টি-২০ বিশ্বকাপের আগে চিন্তায় রয়েছেন গাভাস্কর। তার মতে ধারাবাহিকতা দেখাতে পারছেন না রাহুল। এই নিয়ে গাভাস্কর বলেন, “দল যা চায় সেটা করতে চাইছে রাহুল। প্রথম ম্যাচে অর্ধশতরান করেছিল ও। পরের ম্যাচে প্রথম বল থেকেই ব্যাট চালাচ্ছিল। আট ওভারের ম্যাচ ছিল সেটা। দলের জন্য নিজের উইকেট উৎসর্গ করে দিয়ে আসে ও। ”

এখানেই না থেমে গাভাস্কর আরও বলেন,” তৃতীয় টি-২০ ম্যাচে ন’রানের উপর প্রয়োজন ছিল প্রতি ওভারে। ভাল শুরু না হলে সেটা করা সম্ভব হয় না। ও নিজের উইকেট ছুড়ে দিয়ে এল। বিরাট কোহলির মতো রাহুল যখন ক্রিকেটীয় শট খেলছে, তখন ও রান পাচ্ছে। কিন্তু এই দুই ক্রিকেটার যখন আড়াআড়ি ভাবে ব্যাট চালাচ্ছে, তখনই আউট হচ্ছে। ওটা ওদের শক্তি নয় এটা বুঝতে হবে। ক্রস ব্যাটে খেলতে গিয়ে সমস্যায় পড়ছে ওরা। বিরাট, রাহুল যদি এটা না করে তা হলে অনেক রান করবে।”

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...