Thursday, June 25, 2026

পুজোর মুখে বাড়ছে উদ্বেগ!ডেঙ্গিতে ফের মৃ*ত্যু ৩ জনের

Date:

Share post:

উৎসবের মরশুমে ডেঙ্গি নিয়ে বাড়ছে উদ্বেগ। প্রশাসনের তরফে একাধিক সতর্কতা জারি করা হলেও ডেঙ্গির প্রকোপ কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। এবার ডেঙ্গির কবলে পড়ে মৃত্যু হল তিন জনের।স্বভাতই এই ঘটনায় চিন্তায় প্রশাসন।

আরও পড়ুন:উত্তরবঙ্গের ডেঙ্গু পরিস্থিতি সামলাতে সক্রিয় সরকার, বিধানসভায় জানালেন চন্দ্রিমা

ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কুঁদঘাটের ব্যানার্জি পাড়া রোডে মৃত্যু হল এক বৃদ্ধার। নাম অঞ্জলি চক্রবর্তী (৯০)। এমআর বাঙুর হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত হয়ে ভর্তি হন তিনি। মঙ্গলবার সকাল পৌনে ৬টা নাগাদ মৃত্যু হয় তাঁর।অন্যদিকে, মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা এক গৃহবধূর। মৃত মৌমিতা ভট্টাচার্য জয়নগর-মজিলপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। পরিবার সূত্রে খবর, শনিবার ডেঙ্গি ধরা পড়ে বছর ২৬-এর গৃহবধূর। তাঁকে সোনারপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। সোমবার রাতেই তাঁর মৃত্যু হয়।পুজোর আগে ওই গৃহবধূর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

অন্য দিকে, ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সল্টলেকের বাসিন্দা ৫ বছরের এক শিশুর। হাসপাতাল সূত্রের খবর, শক সিনড্রোম নিয়ে শিশুটিকে ভর্তি করা হয়েছিল । কিন্তু পুজোর মুখে শিশুটির মৃত্যুতে শোকের পরিবেশ শিশুটির বাড়িতে।

এদিকে পুজোর আগে থেকে ডেঙ্গি সংক্রমণ ঘিরে উদ্বেগ বাড়ায় প্যান্ডেলে প্যান্ডেলে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুজোর সময় প্যান্ডেলগুলিতেও মশার স্প্রে ব্যবহার করার নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। এ প্রসঙ্গে মেয়র জানান, কলকাতা পুরসভা এবং রাজ্য সরকারের পক্ষ থেকে ডেঙ্গির সচেতনতা প্রচার চালিয়ে যাচ্ছি।”

Related articles

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...

১৫ বছরের যাত্রাপথে ইতি, চ্যানেলের বিরুদ্ধে বিস্ফোরক রচনা

অপেশাদার মানসিকতা! ১৫ বছরের যাত্রাপথে 'এন্ডিং লাইন' রচনার (Rachana Banerjee)। রাজনৈতিক ক্যারিয়ারের মাঝেও সময় বের করে এপিসোড ব্যাঙ্কিং...

শূন্য পদে নিয়োগ, রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্বে কৃষ্ণ গুপ্তা

রাজ্যের বিভিন্ন পুরসভার নির্বাচন (Municipal Elections) আয়োজনের প্রস্তুতির মধ্যেই প্রশাসনিক ক্ষেত্রে বড় সিদ্ধান্ত। রাজ্য নির্বাচন কমিশনের (State Election...

প্রবল বৃষ্টিতে ব্যাহত তারাতলার বিপর্যয়ের উদ্ধারকাজ

তারাতলায় (Taratala) উদ্ধার অভিযানের মধ্যেই নতুন চ্যালেঞ্জ হয়ে উঠল আবহাওয়া (Weather)। বৃহস্পতিবার (Thursday) দুপুরে আচমকা ঘন কালো মেঘে...