Thursday, June 25, 2026

শহরের একাধিক জায়গায় সিবিআই তল্লাশি

Date:

Share post:

ফের শহরে সিবিআই হানা। মঙ্গলবার সাতসকালে নিজাম প্যালেস থেকে সিবিআইয়ের মোট তিনটি টিম বেরোয়। পাঁচ সদস্যের একটি টিম যোধপুর পার্কের এক চ্যাটার্ড অ্যাকাউন্ট্যান্টের বাড়ি ও অফিসে তল্লাশি চালাচ্ছে। পাঁচজন সিবিআই অফিসার রয়েছেন সেখানে। ওই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ও তাঁর পরিবারের লোকের সঙ্গে তদন্তকারীরা কথা বলছেন বলেও সূত্রের দাবি। তবে কেন এই বাড়িতে সিবিআইয়ের হানা তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন:সান্মার্গ চিটফান্ড কেলেঙ্কারি মামলায় বিধায়ক সুবোধ অধিকারীকে তলব করল CBI

অন্যদিকে গণেশ চন্দ্র অ্যাভিনিউয়ের একটি অফিসেও  চলছে তল্লাশি অভিযান। তবে কেন এই অভিযান, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।  জানা গেছে,যোধপুরের ওই চার্টার্ড অ্যাকাউন্টেন্টের গণেশ চন্দ্র অ্যাভিনিউয়ে একটি অফিস আছে। অন্যদিকে সিবিআইয়ের অপর একটি দল ইএম বাইপাস হয়ে গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের দিকে গেছে। এই দুইয়ের সঙ্গে কোনও যোগ রয়েছে কি না সেদিকেও নজর থাকছে।

এদিন সাত সকালে  সিবিআইয়ের মোট তিনটি টিম বেরোয়। প্রথম গাড়িতে পাঁচজন আধিকারিক ছিলেন, দ্বিতীয় গাড়িতে ছিলেন আরও পাঁচজন। শেষ যে গাড়িটি সিজিও কমপ্লেক্স থেকে বেরোয় সেই গাড়িতে ছ’জন ছিলেন। সকাল সকাল তিন গাড়ি ভর্তি সিবিআই আধিকারিকের বেরোনো নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

Related articles

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...