Saturday, April 4, 2026

স্কুল ছাত্রীদের সামনে লুঙ্গি তুলে নেচে টিকটক, কিশোর আটক 

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

সড়কে স্কুলছাত্রীদের সামনে লুঙ্গি তুলে নেচে টিকটক ভিডিও করে ভাইরাল হওয়া এক কিশোরকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল অভিযুক্ত কিশোর শোভনকে নিজ বাসা থেকে আটকের পর মঙ্গলবার দুপুরে তাকে জেলা প্রবেশন কর্মকর্তার কাছে হস্তান্তর করে। অষ্টম শ্রেণিতে পড়া টিকটকার শোভনের বয়স ১৪ বছর। তিনি মেহেরপুর শহরেরর বাসিন্দা।

পুলিশ কর্তা মেজবাহ জানান, মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় ও মহিলা কলেজ রোড পাশাপাশি হওয়ায় ছুটির পর কিছু উঠতি বয়সের ছেলে স্কুল-কলেজের মেয়েদের নানাভাবে উত্ত্যক্ত করে আসছে। এদের মধ্যে শোভন সম্প্রতি লুঙ্গি তুলে ছাত্রীদের উদ্দেশে অঙ্গভঙ্গি করে একটি টিকটক ভিডিও করেন। শোভনের ওই ভিডিও পরে ফেসবুক ও টিকটকে ভাইরাল হয়ে গেলে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে।

আটক শোভনের বিষয়ে ওসি বলেন, ‘যেহেতু সে এখনও শিশু, তাই তাকে আমরা প্রবেশন কর্মকর্তার কাছে হস্তান্তর করেছি।’ এ বিষয়ে জেলা প্রবেশন ও সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, আটক শোভন অষ্টম শ্রেণিতে পড়ে এবং শিশু হওয়ায় তার বাবা-মাকে ডেকে আনা হয়। পরে মুচলেকা নিয়ে তাদের কাছে শোভনকে হস্তান্তর করা হয়।’

আরও পড়ুন- এরিয়ানের বিরুদ্ধে জয় লক্ষ‍্য লাল-হলুদের


Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...