Friday, June 26, 2026

উত্তরপত্র নষ্ট করা মামলায় নির্দেশ বদল বিচারপতির, FIR নিয়ে সিদ্ধান্ত নেবে CBI

Date:

Share post:

টেট পরীক্ষায় উত্তরপত্র বা ওএমআর শিট নষ্ট করার মামলায় নতুন করে এফআইআর দায়ের করা হবে কি না, সেই সিদ্ধান্তের ভার সিবিআইয়ের উপরেই ছাড়লেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার তিনি এ বিষয়ে সিবিআইকে যে নির্দেশ দিয়েছিলেন তাতে কিছুটা পরিবর্তন করলেন বুধবার।

মঙ্গলবার টেটের ওএমআর শিট নষ্টের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, নতুন করে এফআইআর করে ওএমআর শিট নষ্টের তদন্ত করবে সিবিআই। বুধবার সেই নির্দেশে পরিবর্তন করে আদালত জানায়, সিবিআই চাইলে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আগে দায়ের করা এফআইআরের ভিত্তিতেই তদন্ত করতে পারবে। নতুন করে এফআইআর করার প্রয়োজন নেই।

অন্যদিকে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আগেই নাম জড়িয়ে ছিল পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) । এবার এই উত্তরপত্র নষ্ট করার ঘটনায় তাঁর ভূমিকা কী ছিল সেই বিষয়টিও খতিয়ে দেখবে সিবিআই, এমনটাই মনে করা হচ্ছে। যদিও আপাতত শুক্রবার পর্যন্ত স্বস্তি মানিক ভট্টাচার্যের । কারণ সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে তাঁর বিরুদ্ধে শুক্রবার পর্যন্ত কোন কড়া পদক্ষেপ নেওয়া যাবে না।

২০১৪ সালের টেট পরীক্ষার উত্তরপত্র নষ্ট করা হয়েছে বলে অভিযোগ। ওই বছর টেট পরীক্ষা দিয়েছিলেন প্রায় ২০ লক্ষ ৯০ হাজার চাকরিপ্রার্থী। সেখান থেকে ১২ লক্ষেরও বেশি ওএমআর শিট নষ্ট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে বিচারপতি জানিয়েছিলেন, কাদের উত্তরপত্র নষ্ট হয়েছে সেই সংক্রান্ত নির্দিষ্ট তথ্য নেই প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে। পর্ষদের ভূমিকা ‘ঢিলেঢালা’ এবং ‘সন্দেহজনক’ বলেও মন্তব্য করেছিলেন তিনি।

টেটের উত্তরপত্র কেন নষ্ট করা হল, সে বিষয়ে তদন্ত করে এক মাসের মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রিপোর্ট জমা করতে হবে হাই কোর্টে। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১ নভেম্বর।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...