Thursday, June 25, 2026

‘দুয়ারে রেশন’ প্রকল্প অবৈধ: রায় কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের

Date:

Share post:

‘দুয়ারে রেশন’ প্রকল্প অবৈধ। কারণ, এটি ২০১৩ জাতীয় সুরক্ষা আইনের পরিপন্থী বলে রায় দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বুধবার, বিচারপতি চিত্তরঞ্জন দাশ এবং বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চের মতে, এই আইনে এই প্রকল্পের কোনও গ্রহণযোগ্যতা নেই। হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট (Supreme Court) যাওয়ার সম্ভাবনা রাজ্যের।

বিধানসভা ভোটের প্রতিশ্রুতি অনুযায়ী, তৃতীয়বার ক্ষমতা আসার পরেই সেই প্রকল্প বাস্তবায়নের পথে হাঁটে সরকার। কিন্তু এই প্রকল্পের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা হয় হাই কোর্টে। সেই মামলার শুনানিতেই এদিন দুয়ারে রেশন প্রকল্পের আইনি বৈধতা নেই বলে জানিয়ে দিল উচ্চ আদালত। অভিযোগ,
পরিকল্পনা রূপায়ণ করতে নিমরাজি ছিলেন কয়েকজন রেশন ডিলার। প্রথমে কলকাতা হাই কোর্টে একটি মামলা হয়। কিন্তু সেই মামলা খারিজ করে দেয় আদালতে। পরে বিচারপতি চিত্তরঞ্জন দাশ এবং বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চে নতুন করে মামলা দায়ের হয়। সেই মামলাতেই ‘দুয়ারে সরকার’ প্রকল্পের আইনি বৈধতা নেই বলে জানান বিচারপতিরা। এই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য।

Related articles

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...