Friday, April 3, 2026

প্রশ্ন ভুল মামলায় আরও ২২ জনকে নিয়োগের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

পুজোর আগেই সুখবর পেলেন চাকরিপ্রার্থীরা। ২০১৪ সালের টেটে (TET) প্রশ্ন ভুল সংক্রান্ত মামলায় (Primary Recruitment Scam) আরও ২২ জনকে চাকরির নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ( Abhijit Ganguly) ।

শাস্ত্র মতে পুজো শুরু হতে এখনও বাকি বেশ কিছুটা সময়। কিন্তু শহর কথা জেলা জুড়ে বাঙালির পুজোর আবহাওয়া বেশ অনুভব করা যাচ্ছে। এর মাঝেই মুখে হাসি টেট চাকরি প্রার্থীদের। ২০১৪ টেট পরীক্ষায় মূলত ছ’টি প্রশ্ন ভুল ছিল বলে অভিযোগ উঠেছিল। সেই ভুল প্রশ্নের কারণেই টেট পরীক্ষায় তাঁরা কৃতকার্য হতে পারেননি বলে অভিযোগ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরিপ্রার্থীরা। সেই মামলার শুনানিতেই প্রথমে ১৮৫ জন, তারপর আরও ৬৫ জনকে চাকরি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল হাইকোর্টের তরফে। এদিন আরও ২২ জনকে চাকরির নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যার ফলে এই নিয়ে প্রাথমিক টেটে ভুল প্রশ্নে এখনও পর্যন্ত ৩ দফায় মোট ২৭২ জনকে চাকরির নির্দেশ দিলেন জাস্টিস গঙ্গোপাধ্যায়।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...