Friday, April 3, 2026

বোলারদের দাপট, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট জয় ভারতের

Date:

Share post:

দক্ষিণ আফ্রিকা : ১০৬/৮ (২০ ওভার)
ভারত : ১১০/২ (১৬.৪ ওভার)

তুড়ি মেরে জয়! ব্যাপারটা অনেকটা তেমনই। স্কোরবোর্ড বলছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ ৮ উইকেটে জিতেছে ভারত। কিন্তু ম্যাচটা আসলে শেষ হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার ইংনিসের প্রথম তিন ওভারেই। সৌজন্যে দুই ভারতীয় পেসার অর্শদীপ সিং ও দীপক চাহার।

উইকেটে ঘাস ও বাউন্স দুটোই ছিল। যা দারুণভাবে কাজে লাগলেন দুই ভারতীয় জোরে বোলার। দুজনের দাপটে প্রথম তিন ওভারেই পাঁচ উইকেট খুইয়ে বসেছিল দক্ষিণ আফ্রিকা। স্কোরবোর্ডে রান তখন মাত্র ৯! ইনিংসের প্রথম ওভারেই টেম্বা বাভুমার (০) মিডল স্টাম্প ছিটকে দেন চাহার। পরের ওভারেই অর্শদীপের শিকার কুইন্টন ডি’কক (১), রিলি রসৌ (০) এবং ডেভিড মিলার (০)। এরপর নিজের দ্বিতীয় ওভারে ট্রিস্টিয়ান স্টাবসকে (০) আউট করেন চাহার।

ওই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার ভরসা ছিলেন এইডেন মার্করাম। সেই মার্করামও ব্যক্তিগত ২৫ রানে লেগ বিফোর উইকেটের শিকার হন হর্ষল প্যাটেলের বলে। তবে এই বিপর্যয়ের পরেও যে দক্ষিণ আফ্রিকা একশোর গণ্ডি পার করতে পেরেছে, তার জন্য কৃতিত্ব প্রাপ্য দুই টেল-এন্ডার কেশব মহারাজ ও ওয়েন পার্নেলের। কেশব ৩৫ বলে ৪১ রানের ক্যামিও খেলে দেন। পার্নেল করেন ৩৭ বলে ২৪ রান। অর্শদীপ ৩২ রানে ৩ উইকেট দখল করেন। চাহার ও হর্ষল পান দু’টি করে উইকেট। ম্যাচের সেরা অর্শদীপ। তিনিও স্বীকার করে নিলেন, পিচ থেকে বাড়তি সাহায্য পেয়েছেন। অধিনায়ক রোহিত বলে গেলেন, ‘পিচ ও পরিবেশ দুটোই চ্যালেঞ্জিং ছিল। জানতাম এই উইকেটে শুরুতে পেসাররা বাড়তি সুবিধা পাবে। তাই টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলাম।’

জেতার জন্য মাত্র ১০৭ রান করতে হবে। এই পরিস্থিতিতে রোহিত শর্মা ও বিরাট কোহলির উইকেট হারিয়ে কুড়ি বল হাতে রেখেই জয় তুলে নেয় ভারত। রোহিত শূন্য রানে আউট হলেন। রান পাননি বিরাটও (৩)। তবে জোড়া হাফ সেঞ্চুরি হাঁকালেন কে এল রাহুল (৫৬ বলে ৫১) এবং সূর্যকুমার যাদব (৩৩ বলে ৫০)। অসমাপ্ত তৃতীয় উইকেটে দু’মিলে ৯৩ রান যোগ করে দলকে জয় এনে দেন।

আরও পড়ুন- পুজোর চারদিন কেমন থাকবে আবহাওয়া? জানুন সর্বশেষ আপডেট

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...