Tuesday, June 23, 2026

হিন্দু রাষ্ট্র হবে ভারত: মোহন ভগবতের মন্তব্যের পাল্টা কুণাল মনে করালেন ‘বিবেকানন্দের মতাদর্শ’

Date:

Share post:

সর্ব ধর্ম সমন্বয়ের দেশ ভারতে এবার সরাসরি হিন্দু রাষ্ট্রের জিগির তুলল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ(RSS)। বুধবার কলকাতায় এক সভায় উপস্থিত হয়ে আরএসএস প্রধান মোহন ভাগবত(Mohan Bhagwat) জানালেন, ভারতকে এমন একটা হিন্দু রাষ্ট্র হিসেবে তৈরি করতে হবে যে পৃথিবীর প্রতিটি দেশ থেকে লোকে এসে এদেশের মানুষের কাছ থেকে শিক্ষা নিতে পারে। আরএসএস প্রধানের মুখে হিন্দু রাষ্ট্র মন্তব্যে স্বাভাবিকভাবেই বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। যদিও ভগবতের হিন্দুত্ববাদ প্রসঙ্গে পাল্টা তোগ দেগে আরএসএসকে স্বামী বিবেকানন্দের মতাদর্শ স্মরণ করিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)।

এদিন সায়েন্স সিটিতে (Science City) বাংলায় সংঘের প্রবীণ প্রচারক কেশবরাও দীক্ষিত ও শ্যামলাল বন্দ্যোপাধ্যায়ের স্মরণসভায় যোগ দেন ভাগবত। প্রয়াত কেশবরাও-এর জীবন ও কাজের প্রসঙ্গে কথা বলতে গিয়ে ভাগবত বলেন, নিজের জীবনকে কীভাবে মানুষের কাজে নিয়োজিত করতে হয়, তার প্রমাণ এঁরাই। একই সঙ্গে নরেন্দ্র মোদির (Narendra Modi) ‘বিশ্বনায়ক’ তত্ত্বের ছায়ায় সংঘচালক বলেন, ভারতকে গোটা বিশ্বের কাছের আদর্শ হিন্দু রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে দায়িত্ব নিতে হবে। সেভাবেই স্বয়ংসেবকদের তৈরি করতে হবে।

তার এই মন্তব্যের পাল্টা এদিন কুণাল ঘোষ বলেন, “আরএসএস যে হিন্দুত্বের কথা বলছে তা আসলে হিন্দুত্বের এক বিকৃত ব্যাখ্যা, এবং ধর্মীয় মেরুকরণের চেষ্টা। হিন্দুত্ব কি আমরা মোহন ভাগবতের কাছ থেকে শিখব নাকি স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সভায় হিন্দুত্বের যে ব্যাখ্যা দিয়ে গেছেন সেই ব্যাখ্যা শুনবো। ভারতবর্ষে সারা পৃথিবীর মানুষ এমনি আসেন। তার জন্য আরএসএসের টিউটোরিয়ালের দরকার পড়ে না। বিশ্বের দরবারে হিন্দুত্বকে যদি কেউ তুলে থাকেন তিনি স্বামী বিবেকানন্দ। স্বামীজি বিশ্ব কবি রবীন্দ্রনাথ কাজী নজরুল এদের ধর্মীয় মতাদর্শ এবং সার্বিকভাবে সম্প্রীতির ভিত্তির উপর ভারত দাঁড়িয়ে আছে সেখানে, ‘ভারতবর্ষ সূর্যের এক নাম, ভারতবর্ষ সাম্যের এক নাম।’ এটা যেন আরএসএসের কর্তা ব্যক্তিরা মনে রাখেন। তারা মনে রাখুন ভারতবর্ষের সম্প্রীতি ও প্রকৃত ধর্ম ভাবনা। আজ বিজেপি এসে ধর্মীয় মেরুকরণে ভোট পাওয়ার তাগিদে নব হিন্দুত্বের ব্যাখ্যা ভারতের প্রয়োজন নেই।”

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...