Monday, June 8, 2026

বছরে দু’বার বদলি শিক্ষকদের, নয়া নিয়মের বিজ্ঞপ্তি জারি স্কুল শিক্ষা দফতরের

Date:

Share post:

শিক্ষক-শিক্ষিকাদের বদলি নিয়ে এবার বড় পদক্ষেপ নিল রাজ্যের স্কুল শিক্ষা দফতর। বৃহস্পতিবার স্কুল শিক্ষা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, এবার থেকে গ্রীষ্মকাল ও শীতকাল, এই দুই সময় হবে শিক্ষকদের বদলি। স্কুলগুলিতে পঠন-পাঠন পরিস্থিতি ও ছাত্র শিক্ষক অনুপাত বজায় রাখতেই এই নির্দেশিকা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

এই সিদ্ধান্তের পাশাপাশি ডিসেম্বর মাস পর্যন্ত উৎসশ্রী পোর্টালের মাধ্যমে বদলি প্রক্রিয়া স্থগিত করল রাজ্য স্কুল শিক্ষা দফতর। তবে বদলি প্রক্রিয়া স্থগিত করলেও এর জন্য একটি নির্দিষ্ট নীতি তৈরি করা হচ্ছে। নয়া নিয়মে বদলি প্রক্রিয়া স্থগিত করলেও বদলির জন্য আবেদন করা যাবে। যার ফলে পোর্টাল বন্ধ করা হচ্ছে না। এই বদলি প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যদিও গত সপ্তাহে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক শিক্ষকদের বদলি প্রক্রিয়া স্থগিত করে দিয়েছে। মূলত শিক্ষক নিয়োগ নিয়ে শূন্য পদ যাতে সংরক্ষিত থাকে তার জন্য এই বদলি প্রক্রিয়া স্থগিত করে দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

উল্লেখ্য, ইতিমধ্যেই এই উৎসশ্রী পোর্টালের মাধ্যমে ২০ হাজারেরও বেশি শিক্ষক বাড়ির কাছে বদলির সুযোগ পেয়েছেন। কয়েক হাজার প্রাথমিক শিক্ষক ও এই পোর্টালের মাধ্যমে বদলির সুযোগ পেয়েছেন। যদিও মঙ্গলবার আনুষ্ঠানিক ঘোষণা হলেও শীঘ্রই রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হবে বলেই দাবি করেছে স্কুল শিক্ষা দফতর।

Related articles

বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ! শতাব্দীর বাড়ির চা-চক্রে হাজির মুখ্যমন্ত্রী

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ চারবারের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi...

‘বন্ধু’ আমেরিকার হামলায় ২৪ ভারতীয় নাবিকের প্রাণনাশের আশঙ্কা!

ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী আন্তর্জাতিক জাহাজে মার্কিন নৌসেনার আচমকা হামলায় চাঞ্চল্য ছড়ালো। মাদাগাস্কারের ওই জাহাজটিতে মোট ২৪...

ভেঙে দেওয়া হল কলকাতা পুরসভা, প্রশাসক স্মিতা

মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফার পরে এবার ভেঙে দেওয়া হল কলকাতা পুরসভা (KMC)। কলকাতা পুরসভার বর্তমান মিউনিসিপ্যাল...

অবশেষে রাজ্যে চালু ‘আয়ুষ্মান ভারত’, কী সুবিধা পাবেন বাংলার মানুষ? জানালেন মুখ্যমন্ত্রী

বাংলায় অবশেষে চালু হল কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’। সোমবার (Monday) কেন্দ্রের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পর দিল্লির...