Monday, June 8, 2026

অভিনব! হুগলির গুড়াপে তৃণমূলের পতাকা হাতে অসুর বধ মা দুর্গার

Date:

Share post:

বৃহস্পতিবার চতুর্থী (Chaturthi)। হাতে গোনা আর মাত্র কয়েকটা ঘণ্টা। তারপরই দেবী আসছেন মর্তে। ইতিমধ্যে শুরু গিয়েছে কাউন্টডাউন। মণ্ডপে মণ্ডপে আসতে শুরু করেছে দুর্গা প্রতিমা। আলোর রোশনাইতে সেজেছে শহর কলকাতার রাজপথ থেকে শুরু করে রাজ্যের অলিগলি। থিমের দুনিয়ায় একের পর এক থিমে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন পুজো উদ্যোক্তারা। কলকাতায় ইতিমধ্যে মণ্ডপে মণ্ডপে ভিড় জমাতে শুরু করেছেন দর্শনার্থীরা। শ্রীভূমি (Sreebhumi) থেকে সুরুচি (Suruchi), টালা (Tala) থেকে চেতলা (Chetla) সব মণ্ডপেই সকাল থেকে প্রতিমা ও মণ্ডপ দর্শনে ভিড় জমাচ্ছেন মানুষ। তবে পুজোকে কেন্দ্র করে সব ক্লাবই চায় কিছুটা হলেও এগিয়ে থাকুক তাঁদের ক্লাবটি। আর সেই মতোই হুগলির গুড়াপে ধরা দিল একটু অন্য ছবি।

রাজ্যে হুগলিরও পুজোর বহর নিতান্তই কমকিছু নয়। ইতিমধ্যে গুড়াপের বিভিন্ন পূজো মন্ডপ সেজে উঠেছে। কিন্ত গুড়াপের হাসামপুর এলাকায় ধরা পড়ল একটু অন্য ছবি। দেবী দুর্গা তৃণমূলের দলীয় পতাকা হাতে অসুর বধ করছেন। গুড়াপ পঞ্চায়েতের সদস্য লক্ষণ মন্ডল জানান, মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্যে অশুভ শক্তির বিনাশ করে উন্নয়নে ব্রতী হয়েছেন, তা দেখেই তাঁরা উদ্বুদ্ধ হয়েছেন। দেবী দুর্গা অশুভ শক্তি বিনাশ করেছিলেন আর মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে চলতি বিধানসভা ভোটে বিজেপিকে বধ করেছেন। সেকারণেই এমন পরিকল্পনা।

গুড়াপের পঞ্চায়েত সদস্য আরও বলেন মুখমন্ত্রী এবার পুজো কমিটিগুলিকে ৬০ হাজার টাকা অনুদান দিয়েছেন তাই তাঁদের মতো অনেক ছোট পুজো কমিটি খুব ভালোভাবে পুজোর আয়োজন করতে পেরেছে।

Related articles

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...