Saturday, June 13, 2026

চাকরি পাচ্ছেন প্রিয়াঙ্কা, ২৮ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র দেওয়ার নির্দেশ

Date:

Share post:

ববিতার পর এবার প্রিয়াঙ্কা (Priyanka Shaw)। নিয়োগ দুর্নীতির জট কাটিয়ে এবার সুখবর পেলেন প্রিয়াঙ্কা সাউ। একাদশ-দ্বাদশের নিয়োগ মামলায় প্রিয়াঙ্কাকে চাকরি দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly। ১১ থেকে ২১ অক্টোবর এর মধ্যে সুপারিশ পত্রের নির্দেশ দিলেন বিচারপতি।

 

২৮ অক্টোবরের মধ্যে নিয়োগ পত্র দিতে হবে প্রিয়াঙ্কা সাউকে (Priyanka Shaw),স্পষ্ট জানিয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয় বাড়ির কাছের কোনও স্কুলেই চাকরি দিতে হবে প্রিয়াঙ্কাকে,এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি। প্রিয়াঙ্কা সাউয়ের দাবি, তিনি মেধাতালিকায় বেশি নম্বর পেয়েও চাকরি পাননি। দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন প্রিয়াঙ্কা, পরে আদালতের দ্বারস্থ হন তিনি। এবার পুজোর আগেই চাকরি দেওয়ার জন্য স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। এদিন কলকাতা হাইকোর্টে (Calcutta Highcourt) একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ মামলার শুনানি ছিল। সেই শুনানি চলাকালীনই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় স্কুল সার্ভিস কমিশনের উদ্দেশ্যে বলেন এঁরা অনেকদিন ধরে অপেক্ষা করছেন। এবার চাকরি দিতে হবে।

Related articles

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...

সাহায্য চেয়েও পাননি ৩ নাবিক: হরমুজে নাগরিক মৃত্যুতে ভর্ৎসনাই ‘ভরসা’ ভারতের

বাণিজ্যিক সম্পর্ক তো দীর্ঘ কয়েক বছর ধরে শেষ। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাও আমেরিকার মাটিতে অনিশ্চিত। এবার হরমুজ প্রণালী নিয়েও...

আলিপুরে পুড়ে ছাই ৪০০০ EVM! ইচ্ছাকৃত আগুন, দাবি উদ্ধব শিবিরের

আরও স্পষ্ট হল বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের (Election Commission) স্বৈরাচার। আলিপুরের জেলা পরিষদ ভবনে শুধু আগুন লাগানো...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...