Friday, May 22, 2026

Dengue Update: বাড়ছে ডেঙ্গি, আক্রান্তের সংখ্যা ছাড়াল ২০ হাজারের গণ্ডি

Date:

Share post:

ক্রমাগত বাড়ছে ডেঙ্গি (dengue) আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের (health Department) রিপোর্ট বলছে গত এক সপ্তাহে নতুন করে ৪৭৪৪ জন আক্রান্ত হয়েছেন। বছরের শুরু থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৩৩ জন। গত বুধবার কলকাতায় ফের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃ*ত্যু হয়েছে বছর চব্বিশের এক যুবকের, নাম শুভ ব্রহ্ম । তিনি কলকাতা পুরসভার ১১৪ নম্বর ওয়ার্ডের পূর্ব পুটিয়ারির বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায় ঐ এলাকার ঠিক পাশেই ১১৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম পুটিয়ারিতে (Paschim Putiyari) মঙ্গলবার ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃ*ত্যু হয়েছিল এক বৃদ্ধার। সে দিন বাগুইআটির বাসিন্দা এক মহিলাও ডেঙ্গিতে মারা যান বলে জানা যাচ্ছে। সব মিলিয়ে চলতি বছরে এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে মোট মৃতের সংখ্যা ২৫। যার মধ্যে শুধু কলকাতা পুর এলাকার বাসিন্দাই ১১ জন। স্বাভাবিক ভাবেই উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য দফতরের।

গত এক সপ্তাহে সব থেকে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন উত্তর ২৪ পরগনায়। সেখানে নতুন করে ১০১৮ জন আক্রান্ত হয়ে সংক্রমিতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৫৭। তার পরেই কলকাতা। গত এক সপ্তাহে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬২১ জন। এখন মোট আক্রান্তের সংখ্যা ২১৪৬। হাওড়ায় গত এক সপ্তাহে ৫৫৯ জন আক্রান্ত হয়ে রোগীর মোট সংখ্যা ২৭৬৪। উদ্বেগে রয়েছে মুর্শিদাবাদ, হুগলি, দার্জিলিং, জলপাইগুড়িও। প্রতিটি জেলাতেই রোগীর সংখ্যা বাড়ছে। উৎসবের আবহে বারবার সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন- বিধাননগর পুলিশের মানবিক উদ্যোগ! প্রতিমা দেখবেন প্রবীণরাও


Related articles

কর্পোরেশনের অধিবেশন থেকে বুলডোজার: রাস্তায় নেমে প্রতিবাদের নির্দেশ তৃণমূল নেত্রীর

বাংলার ক্ষমতায় এসেই সব প্রশাসনিক ক্ষেত্রকে গায়ের জোরে দখলের পথে বিজেপি। একই পরিস্থিতির শিকার কলকাতা কর্পোরেশন। একদিকে প্রশাসনিকভাবে...

পুরসভাকে আগে জিজ্ঞেস করুন কোন অংশ অবৈধ? সাফ জানালেন অভিষেক

“কলকাতা পুরসভাকে আগে জিজ্ঞেস করুন কোন অংশ অবৈধ, তারপর আমাকে জিজ্ঞেস করবেন“- ১৮৮/এ হরিশ মুখার্জি রোড ‘শান্তিনিকেতন’ নামের...

বঙ্গভবনে ৪০ সেকেন্ডের সাক্ষাৎ শুভেন্দু-ঋতব্রতর, কী কথা হল!

বঙ্গভবনে হঠাৎ দেখা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) ও উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক (TMC MLA) ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের...

‘সবার জন্য রেশন’ নীতিতে ইতি! ‘স্বচ্ছল ‘উপভোক্তাদের কার্ড ফেরত দেওয়ার আবেদন খাদ্যমন্ত্রীর

তৃণমূল জমানার 'সবার জন্য রেশন' নীতিতে কার্যত ইতি টানার ইঙ্গিত দিল নতুন বিজেপি সরকার। আর্থিকভাবে 'স্বচ্ছল 'উপভোক্তাদের স্বেচ্ছায়...