Monday, April 6, 2026

উৎসবের মধ্যে দুর্নীতি মামলায় ভাটা নয়, ছুটি বাতিল সিবিআই আধিকারিকদের

Date:

Share post:

বেশ কয়েক মাস ধরেই রাজ্যে তিনটি গুরুত্বপূর্ণ মামলার তদন্তে গতি বাড়িয়েছে সিবিআই। একাধিক নেতা-মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিছু ক্ষেত্রে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ উঠেছে। তবে তদন্ত থেকে হাতগুটিয়ে নিচ্ছে না সিবিআই।এরই মধ্যে বাংলায় চলে এসেছে উৎসবের মরশুম। কিন্তু উৎসবের মধ্যেও তদন্ত চালিয়ে যেতে চান সিবিআই আধিকারিকরা। তদন্তের কাজে যাতে ব্যাঘাত না হয়, তাই সিবিআই আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে।

প্রসঙ্গত, গরু পাচার মামলায় গ্রেফতার করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। অন্যদিকে, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পরবর্তীতে সিবিআই তাঁকে নিজের হেফাজতে নেয়। একই মামলায় গ্রেফতার করা হয়েছে এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন দুই সদস্য শান্তিপ্রসাদ সিনহা, অশোক সাহা, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যকে।

সবমিলিয়ে একাধিক মামলার দায়িত্ব থাকায় সিবিআই আধিকারিকরা চূড়ান্ত ব্যস্ত। এই পরিস্থিতিতে পুজোর ছুটিতে তদন্তে যাতে কোনওভাবেই ভাটা না পড়ে সেদিকে খেয়াল রেখে, আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন:পরীক্ষা চলাকালীন কাবুলের শিক্ষা প্রতিষ্ঠানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত কমপক্ষে ১৯

Related articles

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...