Tuesday, June 9, 2026

নিহত তপন দত্ত মামলার তদন্ত করবে সিবিআই, জানাল হাই কোর্ট

Date:

Share post:

সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল রাখল ডিভিশন বেঞ্চ। হাওড়ার তৃণমূল নেতা খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। এবার সেই রায়ই বহাল রাখল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন:বালির তৃণমূল নেতা তপন দত্ত হত্যা মামলার তদন্তে ফের এফআইআর সিবিআইয়ের

এর আগে সিঙ্গল বেঞ্চে এই মামলা চলাকালীন বিচারপতি প্রশ্ন করেছিলেন কেন সিবিআই তদন্তের উপর আস্থা রাখতে পারছেন না মামলাকারী। শুরু হয় সওয়াল জবাব পর্ব। এরপরই সিঙ্গেল বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দেয়। এরপর ওই মামলার অন্যতম অভিযুক্ত ষষ্ঠী গায়েন ও রাজ্য সরকার সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়। তবে সেই যুক্তি টিকল না। তারপরই সিবিআই তদন্তের নির্দেশই বহাল রাখা হল।

রাজ্যের আবেদন ছিল, এই মামলার তদন্ত সিআইডি যেমন করছিল তেমন করুক, সিবিআইয়ের প্রয়োজন নেই। কিন্তু শুক্রবার সেই আবেদন খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ।

প্রসঙ্গত, ২০১১ সালের ৬ মে খুন হন তপন দত্ত।এই মামলা নিম্ন আদালত, কলকাতা হাই কোর্ট এমনকি, সুপ্রিম কোর্টেও উঠেছে। তবুও বিচার মেলেনি। তাই অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবিতে মামলা করেন নিহত তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত।

Related articles

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...