Tuesday, June 9, 2026

পরীক্ষা চলাকালীন কাবুলের শিক্ষা প্রতিষ্ঠানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত কমপক্ষে ১৯

Date:

Share post:

কাবুলের শিক্ষা প্রতিষ্ঠানে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল গোটা চত্বর।  বিকট বিস্ফোরণের জেরে ইতিমধ্যেই কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে।আহত বহু। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন:কাবুলে রাশিয়ার দূতাবাসের সামনে ভয়াবহ বিস্ফোরণ, মৃত দুই রাষ্ট্রদূত সহ মোট ২০

শুক্রবার স্থানীয় সময়  সকাল সাড়ে ৭টা নাগাদ এই বিস্ফোরণ ঘটে।  পশ্চিম কাবুলের একটি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা চলাকালীন বিস্ফোরণটি হয়। যার জেরে কেঁপে ওঠে ‘কাজ এডুকেশন সেন্টার’ নামক ওই প্রতিষ্ঠানটি। বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক ওই পরীক্ষায় বসেছিলেন অনেক পড়ুয়া।তাঁদের মধ্যেই অনেকেরই প্রাণহানি হয়েছে।

যদিও এখনও পর্যন্ত এই আত্মঘাতী বিস্ফোরণের দায় স্বীকার করেনি কোনও জঙ্গি গোষ্ঠী। তালিবানের তরফে জানানো হয়েছে, ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছেছে তাদের নিরাপত্তারক্ষীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...