Saturday, April 4, 2026

সুখবর ! পুজোর পরেই উচ্চপ্রাথমিকে ইন্টারভিউ, বিজ্ঞপ্তি জারি স্কুল সার্ভিস কমিশনের

Date:

Share post:

পুজোর আগেই মিলল সুখবর। মাসের পর মাস অতিক্রান্ত হওয়ার পরও এখনও আন্দোলন করে চলেছেন চাকরি প্রার্থীরা। তবে আদালতের তরফ থেকে মিলছে একের পর এক সুখবর। প্রাথমিকের পর এবার হাইকোর্টের (Calcutta high Court)নির্দেশে উচ্চপ্রাথমিকে ইন্টারভিউ (Upper Primary Interview) নেওয়ার কথা জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)।

উল্লেখ্য পরীক্ষার ৬ বছর পরে চাকরিপ্রার্থীরা উচ্চপ্রাথমিকের ইন্টারভিউয়ের ডাক পেলেন। ২০১৪ সালে এই পরীক্ষার বিজ্ঞপ্তি বেরিয়েছিল। ২০১৫ সালে পরীক্ষা হওয়ার পর ২০১৬ সালে ফল প্রকাশিত হয়। তারপর দু’বার ইন্টারভিউ হয়। মেধাতালিকা (Merit List) বেরোলেও আইনি জটিলতায় তা বাতিল হয়ে যায়। তবে এবার স্কুল সার্ভিস কমিশন নির্দেশিকা জারি করে জানিয়ে দিল যে অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে চলেছে । উচ্চপ্রাথমিকে শিক্ষক নিয়োগে ১৫৮৫ জনকে ইন্টারভিউয়ের ডাকা হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। তবে এর পাশাপাশি চতুর্থীর দিন অর্থাৎ গতকাল প্রাথমিকে টেট এবং শিক্ষক নিয়োগের জোড়া বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামী ২১ অক্টোবর থেকে অনলাইনে আবেদন করা যাবে। ২০১৪ ও ২০১৭ সালের টেট উত্তীর্ণরাও এই আবেদন করতে পারবেন । ১১ ডিসেম্বর টেটের (TET) বিজ্ঞপ্তিও প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবার ১১ হাজার শূন্যপদে নিয়োগের কথা বলা হয়েছে । ১৪ অক্টোবর থেকে অনলাইনে আবেদন করা যাবে।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...