Sunday, June 28, 2026

বাংলা সহায়তা কেন্দ্রের ডাটা এন্ট্রি অপারেটরদেরও ৪৮০০ টাকা বোনাস দেওয়ার সিদ্ধান্ত

Date:

Share post:

আরেক মানবিক পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। বাংলা সহায়তা কেন্দ্রের ডাটা এন্ট্রি অপারেটরদেরও অ্যাডহক বোনাস দেবার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে ৪৮০০ টাকা করে অ্যাডহক বোনাস দেওয়া হবে বলে ২৯ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কলকাতা পুরসভা এবং ২২ টি জেলা মিলে বাংলা সহায়তা কেন্দ্রের সংখ্যা হলো৩৫৬১। ডাটা এন্ট্রি অপারেটর এর সংখ্যা৭০৫৬। এই প্রথম তাঁরা বোনাস পাচ্ছেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। উল্লেখ্য, এর আগেই গ্রামীণ আশা কর্মীদের বোনাস বাড়িয়েছে রাজ্য। টাকার অঙ্কে যার পরিমাণ প্রায় সাড়ে চার হাজার টাকা।

এতদিন শহরের আশাকর্মীরা বোনাস পেতেন সাড়ে চার হাজার টাকা। তবে রাজ্যের অন্যান্য জেলার আশাকর্মীরা বোনাস পেতেন দুই-আড়াই হাজার টাকা। এবার আর আলাদা ভাবে শহর বা জেলা নয়, সমস্ত আশাকর্মীরাই বোনাস পাবেন সাড়ে চার হাজার টাকা।

আরও পড়ুন- Dengue Update: বাড়ছে ডেঙ্গি, আক্রান্তের সংখ্যা ছাড়াল ২০ হাজারের গণ্ডি

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...