Saturday, June 13, 2026

Pakistan: বিমান সেবিকাদের বক্ষ যুগল ঢেকে রাখার নির্দেশ এয়ারলাইন্সের

Date:

Share post:

ফের পোশাকের উপর পড়ল কোপ। এবার বিমান সেবিকাদের (Flight attendants) জন্য জারি হল বিশেষ নির্দেশিকা। বিমানে সফরের সময় যাত্রীদের মনোযোগ যাতে আকর্ষিত না হয় সেই কারণে এবার বিমান সেবিকাদের বক্ষ যুগল ঢাকার নির্দেশ দিল পাকিস্তান এয়ারলাইন্স (Pakistan Airlines) । তাঁদের মতে বিমান সেবিকারা যখনই নিচু হয়ে কোনও কাজ করতে যান তখন তাঁদের বুকের দিকে সহজের যাত্রীদের দৃষ্টি আকর্ষিত হয়। এবার সেই অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে পাকিস্তান এয়ারলাইন্স। বিমান সংস্থার তরফ থেকে বলা হয়েছে, বিমানসেবিকাদের এই আচরণে সংস্থার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এমনকি অনেকের মনে অশ্লীল ভাবনাও জন্মাতে পারে বলে সংস্থার আধিকারিকরা মনে করছেন। তাই সবদিক বিচার করে এবার পোশাকের দিকে বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে বিমানসেবিকাদের এমন পোশাক পরতে হবে যাতে তাঁদের বুক ঢাকা থাকে। কোনোভাবেই দেহের ঊর্ধ্বাংশ অনাবৃত না থাকে। শুধু মহিলা কর্মীই নন, পুরুষকর্মীদেরও সঠিক পোশাক পরতে হবে। নিয়ম না মানলে শাস্তির কথাও ঐ নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।

প্রকাশ্যে এলো শাকিব-বুবলির সন্তান শেহজাদ খান বীর

Related articles

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...