Saturday, June 20, 2026

রণক্ষেত্র রাজধানী, দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে হাসপাতাল চত্বরে গুলি, আহত ১

Date:

Share post:

উৎসবের মরশুমেও চলল গুলি। আতঙ্কের ভয়াবহ ছবি রাজধানী দিল্লিতে। বিশ্ববিদ্যালয়ের দুগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে বৃহস্পতিবার রাতে রাজধানী দিল্লিতেই একটি হাসপাতালে গুলি চালানোর ঘটনা ঘটে। এর জের কেঁপে ওঠে হাসপাতাল চত্বর। এক পড়ুয়া আহতও হয়েছে বলে খবর। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় । যদিও এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে হাসপাতাল চত্বরে।

আরও পড়ুন:প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, জলের নীচে রাজধানীর রাজপথ

পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে দক্ষিণ দিল্লির ওখলায় হোলি ফ্যামিলি হাসপাতালের ভেতরেই বিশ্ববিদ্যালয়ের দুই গোষ্টীর মধ্যে বচসা বাধে। পড়ুয়াদের বচসা এতটাই জোরালো ছিল যে তা হাতাহাতির পর্য়ায়ে চলে যায়। যার জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ও গুলি চালানোর ঘটনা ঘটে। খবর পেতেই হাসপাতালে পৌঁছয় পুলিশের বিশাল বাহিনী। গুলির আঘাতে একজন পড়ুয়া আহত হয়েছে বলে খবর। তাঁর মাথায় গুলি লেগেছে। আপাতত তাঁকে ওই হাসপাতালেই ভর্তি করা হয়েছে ।অভিযুক্তরা জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলেই মনে করা হচ্ছে।

তবে হাসপাতাল চত্বরে গুলি চালানোর ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েন রোগী ও তাঁর পরিজনেরা। যদিও পুলিশ এসে ঘটনার সামাল দেন। এই ঘটনায় পুলিশি ধরপাকড় চলছে। কি নিয়ে এই সংঘর্ষ, বন্দুকের বা কোথা থেকে এল, তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

Related articles

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...