Saturday, June 13, 2026

‘অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিতে পারলে নিজেকে সৌভাগ্যবান মনে করব’: ওয়ার্নার

Date:

Share post:

অস্ট্রেলিয়ার (Australia) অধিনায়কত্ব করতে পারলে নিজেকে সৌভাগ্যবান মনে করবেন। এদিন এক সাক্ষাৎকারে এমনটাই বললেন ডেভিড ওয়ার্নার (David Warner)। দক্ষিণ আফ্রিকায় বল-বিকৃতি কেলেঙ্কারির জেরে অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল, ওয়ার্নারকে ভবিষ্যতে দলের আর অধিনায়ক করা হবে না। একই রকম নিষেধাজ্ঞা জারি করা হয়ে ছিল স্টিভ স্মিথের উপরেও। কিন্তু অ্যাশেজে তিনি নেতৃত্বে দেন দলকে।

এদিন দলের নেতৃত্ব দেওয়া প্রসঙ্গে অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওয়ার্নার বলেন,” অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আমার কোনও কথা হয়নি এখনও। কিন্তু বলতে কোনও দ্বিধা নেই যে, নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলে নিজেকে ভাগ্যবান মনে করব।”

এর পাশাপাশি ওয়ার্নার আরও বলেন,”এখনও অনেক রাস্তা যাওয়া বাকি। অনেক কিছু পরিষ্কার হওয়া দরকার। অধিনায়কত্ব নিয়ে কথা হওয়া দরকার কর্তাদের সঙ্গে। আমার প্রধান লক্ষ্য ক্রিকেট খেলে যাওয়া।”

আরও পড়ুন:‘এখনও বুমরাহ টি-২০ বিশ্বকাপ দিয়ে ছিটকে যায়নি’, বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...