Saturday, June 13, 2026

মদন হাজির, নাচলেন বৈশাখী, দেখলেন শোভন

Date:

Share post:

হঠাৎ নতুন ফিসফাস। মুচমুচে চর্চা। মদনের বোধন আর শোভনের বিজয়া? রসিকতা যাই হোক, ইভেন্ট জমজমাট। মদন মিত্র বেল বাজাচ্ছেন, দরজা খুলে আহ্লাদে আটখানা বৈশাখী। শনিবার সন্ধেয় এবিপি আনন্দে দেখা যাবে শোভন- বৈশাখীর সংসারে হাজির চিররঙিন মদন মিত্র। তারপর গল্পগুজব আর গান। মদন গাইলেন, নাচলেন বৈশাখী। হেলে দুলে নাচার চেষ্টা করলেন শোভনও। শুটিং শেষ। এবিপি আনন্দের ষষ্ঠী স্পেশাল অনুষ্ঠান ঘিরে কৌতূহল তুঙ্গে। মদনকে আপ্যায়নও করেন শোভন- বৈশাখী। মদন বলেন,” দারুণ লাগল।” বৈশাখীদের বারান্দায় ফটো সেশনও হয় একপ্রস্থ। মদনের বিখ্যাত টান ‘ ওওওওও লাভলি’ শুনে হেসেই গড়িয়ে পড়েছেন সুসজ্জিতা সুন্দরী বৈশাখী। এবার জল্পনা তৈরি, মদন কেন ওই বাড়িতে? এটা নেহাতই শুটিং, নাকি ভবিষ্যতে চাপ বাড়তে পারে শোভনের? পরিবর্তনশীল এই দুনিয়ায় কখন যে কী হয়, তা তো বলা যায় না! বৈশাখী অবশ্য আগলেই রাখছেন শোভনকে।

আরও পড়ুন:সোনিয়ার মগজাস্ত্র, রাজস্থান সঙ্কট মেটাতে মুখ্যমন্ত্রী গেহলটের ডেপুটি পদে পাইলট?

Related articles

নৈহাটি জুটমিলে তালা: শ্রমিক সমস্য়ায় ময়দানে বিজেপির শ্রমিক সংগঠন!

একদিকে রাজ্যে নতুন শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Suvendu Adhikari)।...

রুদ্রনীলকে ‘স্নেহের চুমু’ মুনমুনের, অভিনেতা বিধায়কের-প্রশংসায় পঞ্চমুখ সুচিত্রাকন্যা

রাজনীতি রাজনীতির জায়গায় আর সৌজন্য-স্নেহ এই অনুভূতিগুলো একেবারেই আলাদা। 'আবার হাওয়া বদল' ছবির প্রিমিয়ারে এসে ঠিক যেন এই...

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...

সাহায্য চেয়েও পাননি ৩ নাবিক: হরমুজে নাগরিক মৃত্যুতে ভর্ৎসনাই ‘ভরসা’ ভারতের

বাণিজ্যিক সম্পর্ক তো দীর্ঘ কয়েক বছর ধরে শেষ। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাও আমেরিকার মাটিতে অনিশ্চিত। এবার হরমুজ প্রণালী নিয়েও...