Tuesday, June 9, 2026

‘এখনও বুমরাহ টি-২০ বিশ্বকাপ দিয়ে ছিটকে যায়নি’, বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

আসন্ন টি-২০ বিশ্বকাপের (T-20 World Cup) আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে (India Team)। এক সর্বভারতীয় সংবাদ সংস্থার সূত্রের খবর অনুযায়ী পিঠে চোটের কারণে টি-২০ বিশ্বকাপে খেলতে পারবেন না যশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। তবে এবার বুমরাহের চোটের খবর নিয়ে কিছুটা স্বস্তি দিলেন বিসিসিআই সভাপতি (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তিনি বলেন, এখনও বুমরাহ টি-২০ বিশ্বকাপ দিয়ে ছিটকে যায়নি।

এই নিয়ে এক ইউটিউব চ্যানেলে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “এখনও বুমরাহ বিশ্বকাপ থেকে ছিটকে যায়নি। দেখা যাক কী হয়। আগামী দু’-তিন দিনে বোঝা যাবে ও অস্ট্রেলিয়া যাচ্ছে কি না। এখনই ওকে হিসেবের বাইরে রাখা হচ্ছে না।”

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজ থেকে সরে দাঁড়ান যশপ্রীত বুমরাহ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম‍্যাচ জয়ের পর তিরুবনন্তপুরম থেকে সরাসরি বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে আনা হয় শারীরিক পরীক্ষার জন্য। এরই মধ‍্যে বৃহস্পতিবার এক সংবাদ সংস্থা জানায়, টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন বুমরাহ।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...