Tuesday, June 9, 2026

মহাষষ্ঠীতে বেলুড় মঠেও শুরু পুজো,ভিড় জমাচ্ছেন উচ্ছ্বসিত ভক্তরা

Date:

Share post:

শারদোৎসবে মেতে উঠেছে বেলুড় মঠও। আজ মহাষষ্ঠীতে ভোরবেলায় দেবীর ঘট গঙ্গার জলে স্নান করিয়ে স্থাপন এবং ষষ্ঠীর কল্পারম্ভ হয়।  সকাল সাতটা থেকে দশটা এবং সন্ধ্যায় ৬: ২০ মিনিটে হবে স্বস্তির পূজা। করোনা পর্বের পর এবার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বেলুড় মঠ। তাই দূরদুরান্ত থেকে অগণিত ভক্ত এবং বেলুড় মঠের দেবী দর্শনে দর্শক আসা শুরু করেছে।


আরও পড়ুন:Durga Puja in Hooghly: শ্রীরামপুরে প্রতিমার চক্ষুদান করতে ব্যস্ত প্রতিমা

মহাষষ্ঠীতে কল্পারম্ভ অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজো শুরু শ্রী রামকৃষ্ণ, মা সারদা ও স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত বেলুড় মঠে।ষষ্ঠীর সন্ধেয় হবে দেবীর বোধন। একইসঙ্গে চলবে আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠান। এবছর বেলুড় মঠে দুর্গাপুজোর প্রতিটি দিনেই বিপুল ভক্ত সমাগম হবে বলে মনে করছেন মঠ কর্তৃপক্ষ। সেই কারণেই নিরাপত্তায় বাড়তি নজরদারি শুরু হয়েছে।

প্রসঙ্গত, প্রতিবছরের মতো এবছরও নিয়ম মেনে বেলুড় মঠে জন্মাষ্টমী তিথিতে, প্রথা মেনে দুর্গা প্রতিমার কাঠামো পুজো হয়। ফলে বেলুড় মঠে দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছিল গত মাসেই। এরপর  মহাষষ্ঠীর সকাল থেকেই অসংখ্য ভক্ত ভিড় জমাতে শুরু করেছেন বেলুড় মঠে।অতিমারি পর্ব কাটিয়ে  ফের দুর্গাপুজো দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। বেলা যত বাড়বে ভিড় ততই বাড়বে বলে মনে করছেন মন্দির কর্তৃপক্ষ।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...