Monday, April 13, 2026

সোনিয়ার মগজাস্ত্র, রাজস্থান সঙ্কট মেটাতে মুখ্যমন্ত্রী গেহলটের ডেপুটি পদে পাইলট?

Date:

Share post:

কংগ্রেস সভাপতির দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছেন। অবশ্য “এক ব্যক্তি এক পদ” ফর্মুলায় তাঁর প্রথম পছন্দই ছিল মুখ্যমন্ত্রিত্ব। অবশেষে তাঁর পছন্দতেই সিলমোহর দিয়েছে হাইকমান্ড। এছাড়া অবশ্য সোনিয়া-রাহুলের কাছে আর কোনও অপশন ছিল না। কারণ, মরুরাজ্যের সঙ্কট কাটাতে এবং বিদ্রোহী বিধায়কদের সোজা পথে আনতে এটাই ছিল একমাত্র উপায়। তাই অশোক গেহলটকেই তাঁর পদে বহাল রাখছে কংগ্রেস।

তবে গেহলটের বিরোধী শিবিরকেও তুষ্ট রাখতে চায় কংগ্রেস হাইকম্যান্ড। তাই রাজস্থান সরকারে গেহলটের ডেপুটি হিসেবে ফিরিয়ে আনা হচ্ছে শচীন পাইলটকে। নিজের পুরনো উপমুখ্যমন্ত্রীর পদ ফিরে পেতে পারেন তরুণ কংগ্রেস নেতা।

দলীয় সভাপতি পদে গান্ধী পরিবারের প্রথম পছন্দের নেতা হলেও অনুগামীদের বিদ্রোহের জেরে কংগ্রেস সভাপতি দৌড় থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অশোক গেহলট। সোনিয়া গান্ধীর কাছে তিনি ক্ষমাও চেয়েছেন। পাশাপাশি বিরোধী গোষ্ঠীর নেতা শচীন পাইলটের নামে বিস্ফোরক কিছু অভিযোগও করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। গেহলট দাবি করেছেন, রাজস্থানের ১০২ জন বিধায়ক তাঁরই সঙ্গে রয়েছেন। যেখানে পাইলট শিবিরে হাতে মাত্র ১৮ জন। লড়াইটা এই ১০২ জন বনাম ১৮ জনের। পাইলট যে রাজস্থানের কংগ্রেস সরকার ফেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিলেন সে কথাও মনে করিয়ে দিয়েছেন গেহলট। তবে হাইকমান্ড দুই শিবিরকেই তুষ্ট করার ফর্মুলা হিসেবে গেহলটের সঙ্গে জুড়ে দিল পাইলটকে।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...