Monday, April 6, 2026

বৈশাখী শোভনের সংসারে হঠাৎ হাজির মদন

Date:

Share post:

মদনের বোধন আর শোভনের বিজয়া? রসিকতা যাই হোক, ইভেন্ট জমজমাট। শনিবার সন্ধেয় এবিপি আনন্দে দেখা যাবে শোভন- বৈশাখীর সংসারে হাজির চিররঙিন মদন মিত্র। তারপর আড্ডা আর গান। মদন গাইলেন, নাচলেন বৈশাখী। হেলে দুলে নড়াচড়া করলেন শোভনও। শুটিং শেষ। এবিপি আনন্দের ষষ্ঠী স্পেশাল অনুষ্ঠান ঘিরে কৌতূহল তুঙ্গে। মদনকে আপ্যায়নও করেন শোভন- বৈশাখী। মদন বলেন,” দারুণ লাগল।” বৈশাখীদের বারান্দায় ফটো সেশনও হয় একপ্রস্থ। মদনের বিখ্যাত টান ‘ ওওওওও লাভলি’ শুনে হেসেই গড়িয়ে পড়েছেন সুসজ্জিতা সুন্দরী বৈশাখী। এবার জল্পনা তৈরি, মদন কেন ওই বাড়িতে? এটা নেহাতই শুটিং, নাকি ভবিষ্যতে চাপ বাড়তে পারে শোভনের? বৈশাখী অবশ্য আগলেই রাখছেন শোভনকে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...